সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৯ মে, শনিবার। গতকাল শুক্রবার ছুটির দিনে প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

‘৩০ হাজার টাকার’ ড্রেসিং টেবিল কেনা হয় সাড়ে ৫ লাখ টাকা দিয়ে

দুর্নীতি
প্রতীকী ছবি

একটি ড্রেসিং টেবিলের বাজারদর ৩০ হাজার ৫০০ টাকা। কিন্তু সরকারি প্রকল্পের নথিতে সেই টেবিলের দাম দেখানো হয়েছে সর্বোচ্চ ৫ লাখ ৫০ হাজার টাকা। বাজারদরের তুলনায় প্রায় ১৮ গুণ বেশি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে আলোচিত বালিশ–কাণ্ডের পরে ড্রেসিং টেবিল কেনার এমন অবিশ্বাস্য হিসাব সামনে এসেছে। বিস্তারিত পড়ুন...

পূর্ব মেদিনীপুরের শুভেন্দু যেভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন

শুভেন্দু অধিকারী

গত শতকের নব্বইয়ের দশকের গোড়ায় সক্রিয় রাজনীতি শুরু করে, তিন দশকের চেষ্টায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলার ছেলে শুভেন্দু অধিকারী। রাজনীতিতে হাতেখড়ি কংগ্রেসে, নব্বইয়ের দশকটা প্রায় পুরোপুরি তিনি ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের সঙ্গে। প্রথম বড় রাজনৈতিক সাফল্য কাঁথি পৌরসভায়। ১৯৯৫ সালে কাঁথি পৌরসভার কাউন্সিলর হয়েছিলেন শুভেন্দু। এরপর হয়েছিলেন ওই পৌরসভার প্রধান। বিস্তারিত পড়ুন...

বিয়ের ১১ বছর পর সন্তানের জন্ম, মৃত্যু হামে

মেসেঞ্জারে ছেলের একটি ছবি পাঠিয়ে এই মা লিখেছেন, ‘এটা ছিল আমার বাবুর জীবনের শেষ হাসির ছবি’।

ফারজানা ইসলাম-হেলাল ভূঁইয়া দম্পতির এই সন্তানের জন্ম হয়েছিল টেস্টটিউব বেবি বা আইভিএফ পদ্ধতিতে। এতে নারী ও পুরুষের প্রজনন কোষ সংগ্রহ করে একটি টেস্টটিউবে নিষিক্ত করা হয়। তারপর নিষিক্ত ডিম্বাণু বা ভ্রূণকে মায়ের জরায়ুতে স্থানান্তরের মাধ্যমে গর্ভধারণ নিশ্চিত করা হয়। পদ্ধতিটি ব্যয়বহুল। ঝুঁকিও ছিল অনেক। সন্তানের জন্মের পর তাজিমকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছিলেন এই দম্পতি।
বিস্তারিত পড়ুন...

পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপি যে কৌশলে ‘বাংলাদেশ কার্ড’ খেলেছে

নির্বাচনে জয়ের খবরে কলকাতায় বিজেপি কর্মীদের উল্লাস। ৪ মে ২০২৬

পশ্চিমবঙ্গের ২০২৬ সালের নির্বাচন নানা কারণেই স্মরণীয় হয়ে থাকবে। এ নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দিয়েছে। এটি এমন এক মুহূর্ত হিসেবে চিহ্নিত হবে, যখন দীর্ঘদিনের একটি সীমান্ত-প্রশ্ন নতুন নির্বাচনী তীব্রতা অর্জন করে এবং বাংলাদেশের বিষয়টি রাজ্যের অভ্যন্তরীণ রাজনৈতিক ভাষ্যে কেন্দ্রীয় বিষয় হয়ে ওঠে। বিস্তারিত পড়ুন...

মুলতান থেকে পিন্ডি—দুঃস্বপ্ন থেকে বাংলাদেশের গৌরবের গল্প

পাকিস্তানকে ধবলধোলাই করার পর সিরিজের ট্রফি সামনে রেখে বাংলাদেশ দলের উচ্ছ্বাস। ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে

১৩ টেস্টের ১২টিতেই হার, অন্যটিতে ড্র—মুখোমুখি লড়াইয়ের এমন একতরফা বাজে রেকর্ড নিয়েই ২০২৪ সালে পাকিস্তানে টেস্ট খেলতে যায় বাংলাদেশ। আরেকটি একতরফা রেকর্ডও সঙ্গী ছিল বাংলাদেশের, পাকিস্তানের মাটিতে সব সংস্করণ মিলিয়েই পাকিস্তানের বিপক্ষে ২০ ম্যাচ খেলে ২০টিতেই হারের। বিস্তারিত পড়ুন...