শুভ সন্ধ্যা। আজ সোমবার। সারা দিনে হয়তো প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। আলোচিত সংবাদগুলোর মধ্যে ছিল ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ নামে আশ্রয়কেন্দ্রের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দারকে নিয়ে করা একটি প্রতিবেদন। আরেকটি খবর ছিল ইসরায়েলে মার্কিন গোলাবারুদের একটি চালান বাইডেন প্রশাসন থামিয়ে দিয়েছে, সেটি। এ ছাড়া রাজনীতি, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ নামে আশ্রয়কেন্দ্রের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দারের অনেক ভয়াবহ-রোমহর্ষ ঘটনা আছে। তদন্ত শেষ না হলে এসব ঘটনা বলা ঠিক হবে না। বিস্তারিত পড়ুন...
যুক্তরাষ্ট্রের তৈরি গোলাবারুদের একটি চালান ইসরায়েলে পাঠানোর বিষয়টি থামিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্তের বিষয়ে অবগত একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে বাইডেন প্রশাসন কেন এমন সিদ্ধান্ত নিল, তা প্রকাশ করেনি সূত্র। বিস্তারিত পড়ুন...
ঝাড়খন্ডের গ্রামোন্নয়নমন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের গৃহ সহকারীর বাড়িতেও অভিযান চালায় ইডি। এই অভিযানের ভিডিও ফুটেজে গৃহ সহকারীর বাড়ির একটি কক্ষে নগদ অর্থের পাহাড় দেখানো হয়। বিস্তারিত পড়ুন...
সাকিব আল হাসান কি তাহলে দুষ্টুমি করেই বলেছিলেন কথাটা! বিসিবি সভাপতি নাজমুল হাসানের অন্তত তা-ই মনে হচ্ছে। জাতীয় দলের পেসার রুবেল হোসেনের ব্যবসাপ্রতিষ্ঠান ‘রুবেল এক্সপ্রেস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে গত পরশু সাকিব বলেছেন, প্রিমিয়ার ক্রিকেট লিগের সুপার লিগটা হওয়া উচিত ছিল টি-টোয়েন্টি সংস্করণের। বিস্তারিত পড়ুন...
‘দ্য রেইন’ ছবির সেই আলোচিত নায়িকা এখন একেবারেই লোকচক্ষুর আড়ালে। তাঁকে এখন আর কোথাও দেখা যায় না। তিন দশকের মতো সময় ধরে অন্তরালে আছেন অলিভিয়া। বিস্তারিত পড়ুন...