সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১৯ জুলাই, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে হিরো আলমের ওপর হামলার প্রসঙ্গ

গতকাল সোমবার মারধরের শিকার হয়েছেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম
ছবি: তানভীর আহাম্মেদ

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেনের (হিরো আলম) ওপর হামলার বিষয়টি এবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে উঠেছে। প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, ‘আমি বলব, গণতান্ত্রিক নির্বাচনে এই ধরনের রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। আমরা বাংলাদেশ সরকারকে সহিংসতার যেকোনো ঘটনা পুঙ্খানুপুঙ্খ, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে তদন্ত করতে উৎসাহিত করি এবং যারা এই হামলার সঙ্গে জড়িত, তাদের বিচারের আওতায় আনতে বলি।’ বিস্তারিত পড়ুন:

সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের প্রণোদনার প্রজ্ঞাপন জারি, যেভাবে কার্যকর হবে

বাংলাদেশ সচিবালয়

সরকারি কর্মচারী ও পেনশনভোগী কর্মচারীদের জন্য ৫ শতাংশ হারে বিশেষ সুবিধা প্রদানের প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। জারি করা এই প্রজ্ঞাপনে বিভিন্ন স্তরের কর্মচারীরা কীভাবে ও কত হারে এই সুবিধা পাবেন, তার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাকরিরত ব্যক্তিরা ন্যূনতম ১ হাজার টাকা এবং পেনশনভোগীরা ন্যূনতম ৫০০ টাকা পাবেন। বিস্তারিত পড়ুন:

শান্তিপূর্ণ ভোটকেন্দ্র বনাম হিরোর চারজনের দল

ভোটার উপস্থিতি কম হলেও ভোটকেন্দ্রের বাইরে ছিল সরকারদলীয় প্রার্থীর সমর্থকদের ভীড়

বেলা একটায় যখন বনানী বিদ্যানিকেতন ভোটকেন্দ্রে উপস্থিত হলাম, তখন জায়গাটা বিরিয়ানি আর মোরগ পোলাওয়ের গন্ধে ম ম করছিল। তার আগে কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের মাথা থেকে হেঁটে যেতে হবে দেখে প্রখর রোদে সুনসান রাস্তা একরকমের ভয় ধরাচ্ছিল। ওই রাস্তাগুলোয় মানুষের ভিড় না থাকলে আমরা ছিনতাইকারীর আতঙ্কে থাকি বরাবর। কিন্তু আজ অবশ্য সে রকম কিছু দেখা গেল না, বরং গলিতে যে দু-চারজন যাতায়াত করছিল, তাদের মধ্যে একটা সাজ সাজ ব্যাপার ছিল। বেশির ভাগের গলায় ঝুলছে ব্যাজ। সত্যি কথা বলতে, ব্যাজ ছাড়া মানুষের সংখ্যা ছিল হাতে গোনা। বিস্তারিত পড়ুন:

রয়টার্সের বিশ্লেষণ: ক্রিমিয়ার কার্চ সেতু কেন এত গুরুত্বপূর্ণ

অধিকৃত ক্রিমিয়া ও রাশিয়ার মূল ভূখণ্ডের সরাসরি যোগাযোগের একমাত্র মাধ্যম ১৯ কিলোমিটার দীর্ঘ কার্চ সেতু

ক্রিমিয়া একসময় ইউক্রেনের অংশ ছিল। ২০১৪ সালে ভূখণ্ডটি দখল করে নেয় রাশিয়া। এর পরপরই ক্রিমিয়াকে নিজেদের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে সেতু নির্মাণের উদ্যোগ নেয় মস্কো। চার বছরের মাথায় চালু করা হয় কার্চ সেতু। ক্রিমিয়া সেতু নামেও এই স্থাপনা পরিচিত। ক্রিমিয়া ও রাশিয়ার মূল ভূখণ্ডের সরাসরি যোগাযোগের একমাত্র মাধ্যম এই সেতু। বিস্তারিত পড়ুন:

সবাইকে শুক্রবারের ‘দাওয়াত’ দিয়ে রাখলেন মেসি

ইন্টার মায়ামির হয়ে পরিচয়পর্ব অনুষ্ঠানে ভক্তদের উদ্দেশে হাত নাড়ছেন লিওনেল মেসি

বেশ জাঁকজমকভাবেই লিওনেল মেসিকে বরণ করে নিয়েছে ইন্টার মায়ামি। সমর্থকদের সঙ্গে পরিচয়ের পর্ব শেষ হয়েছে। তাহলে শুক্রবার আবার কী? সেদিন যে সবাইকে ‘দাওয়াত’ দিয়ে রাখলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের অধিনায়ক!
বিস্তারিত পড়ুন: