সরকারি কারিগরি প্রশিক্ষণকেন্দ্রগুলোতে (টিটিসি) ভাষা শিক্ষা কোর্স পরিচালনার জন্য ৫০ জন অতিথি ভাষা প্রশিক্ষক নিয়োগ দেবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)। জাপানিজ, রাশিয়ান, ফ্রেঞ্চ ও ইটালিয়ান—এই চার ভাষায় দক্ষ প্রার্থীরা প্যানেল তৈরির এ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। আগ্রহী প্রার্থীদের ২০ এপ্রিলের মধ্যে ডাকযোগে আবেদন করতে হবে।
পদের বিবরণ ও সংখ্যা
মোট ৫০টি পদের মধ্যে রয়েছে:
জাপানিজ ভাষা: ৪০ জন।
রাশিয়ান ভাষা: ২ জন।
ফ্রেঞ্চ ভাষা: ২ জন।
ইটালিয়ান ভাষা: ৬ জন।
যোগ্যতা ও সম্মানী
জাপানিজ ভাষার ক্ষেত্রে ন্যূনতম এইচএসসি পাসসহ JLPT N3/সমমান লেভেল পাস হতে হবে। রাশিয়ান ও ফ্রেঞ্চ ভাষার ক্ষেত্রে ভাষাগত দক্ষতা পরীক্ষায় Level-B1/সমমান পাস হতে হবে। ইটালিয়ান ভাষাগত দক্ষতা পরীক্ষায় ন্যূনতম Level-A2 পাস থাকতে হবে।
সংশ্লিষ্ট দেশে তিন বছরের অধিক সময় অবস্থানকারী/স্বনামধন্য কোন প্রতিষ্ঠানে বছরের অধিক সময় ভাষা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালনকারীরা অগ্রাধিকার পাবেন।
নিযুক্ত প্রশিক্ষকেরা প্রতি ঘণ্টার জন্য ৮০০ টাকা সম্মানী পাবেন। তবে এক দিনে সর্বোচ্চ ৪ ঘণ্টার সম্মানী প্রাপ্য হবেন।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের বিএমইটির ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে। আবেদনপত্রের স্ক্যান কপি অনলাইনে পাঠানোর পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদের সত্যায়িত অনুলিপিসহ মূল আবেদনপত্র ডাকযোগে পাঠাতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না।
আবেদনের ঠিকানা: মহাপরিচালক, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি), ৮৯/২, কাকরাইল, ঢাকা।
পরীক্ষার সময়সূচি
*সব ভাষার লিখিত ও মৌখিক পরীক্ষা আগামী ২৪ এপ্রিল অনুষ্ঠিত হবে।
*পরীক্ষাকেন্দ্র: ঢাকার মিরপুরের ‘ঢাকা টেকনিক্যাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট’(ডিটিটিটিআই)
আবেদনের শেষ তারিখ
২০ এপ্রিল ২০২৬।