৫১তম বিসিএসের সিলেবাস প্রকাশ করল পিএসসি

৫১তম বিসিএসের সিলেবাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) পিএসসির ওয়েবসাইটে সিলেবাস প্রকাশ করা হয়েছে।

বিষয়ভিত্তিকসহ মোট বিষয় ৮টি

১. বাংলা

২. ইংরেজি

৩. বাংলাদেশ বিষয়াবলি

8. আন্তর্জাতিক বিষয়াবলি

৫. গাণিতিক যুক্তি

৬. মানসিক দক্ষতা

৭. মেডিক্যাল সায়েন্স

৮. ডেন্টাল সায়েন্স

বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে ভাষা ও সাহিত্য দুটি করে ভাগ থাকছে। বাংলাদেশ বিষয়াবলিতে জাতীয় বিষয়াবলি, অর্থনীতি, শিল্প ও বাণিজ্যসহ মোট ৯টি ভাগ আছে। এ ছাড়া আন্তর্জাতিক বিষয়াবলিতে বৈশ্বিক ইতিহাস, আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক এবং পরিবেশগত ইস্যু ও কূটনীতিসহ মোট ৬টি ভাগ আছে।

বিষয়ভিত্তিক হিসেবে মেডিক্যাল সায়েন্সে দুটি বিভাগ রয়েছে সিলেবাসে—প্রি ও প্যারা ক্লিনিক্যাল (৫০ নম্বর) এবং ক্লিনিক্যাল (৫০ নম্বর)।

ডেন্টাল সায়েন্সেও রয়েছে দুটি বিভাগ। প্রতিটি বিভাগে ৫০ নম্বর করে বণ্টন করা হয়েছে।

২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ প্রকাশিত হয়েছে ৫১তম বিসিএসের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন। এই ৫১তম বিসিএসটি অনুষ্ঠিত হচ্ছে দেশের চিকিৎসকদের নিয়োগের জন্য একটি বিশেষ বিসিএস হিসেবে। আগামীকাল (১ অক্টোবর) থেকে শুরু হবে ৫১তম বিসিএসের আবেদনের প্রক্রিয়া।

* সিলেবাস দেখুন এখানে