ফ্রিদা কাহলোর পুরো জীবনই যেন নাটকের কাহিনি। আর এ কারণেই বোধ হয় তিনি অর্জন করেছিলেন ভিন্নতা। সামাজিক বাধা-নিষেধ উপেক্ষা করে উদ্যাপন করে গেছেন জীবনকে। পুরো নাম মাগদালেনা কারমেন ফ্রিদা কাহলো ই ক্যালদেরোন। বিয়ে করেছিলেন বিশ্বখ্যাত মেক্সিকান চিত্রশিল্পী দিয়েগো রিভেরাকে (১৮৮৬–১৯৫৭)। ফ্রিদার জন্ম ১৯০৭ সালের ৬ জুলাই, মেক্সিকোর কোয়োকান শহরে। মৃত্যু ১৯৫৪ সালের ১৩ জুলাই। জন্ম-মৃত্যু একই মাসে। মারা যাওয়ার ৬৪ বছর পরও মেক্সিকান চিত্রশিল্পী ফ্রিদা কাহলো জনপ্রিয়। ফ্রিদা কাহলোর চুল, পোশাক নিয়ে এখনো ডিজাইনাররা, রূপবিশেষজ্ঞরা কাজ করে চলেছেন।