হোটেলগুলোতে চলবে বৈশাখের নানা আয়োজন
হোটেলগুলোতে চলবে বৈশাখের নানা আয়োজন

যেসব হোটেল ও রিসোর্টে নববর্ষ পালন করা হচ্ছে

ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট থেকে কক্সবাজার—সব প্রান্তেই উৎসবের মূল আকর্ষণ পান্তা–ইলিশ, হরেক পদের দেশীয় ভর্তা, মেজবানি মাংস ও পিঠা-পায়েস। খাবারের পাশাপাশি থাকবে লোকসংগীত, আলপনা উৎসব, মেলা ও নাগরদোলার মতো সাংস্কৃতিক আয়োজন।

ইন্টারকন্টিনেন্টাল ঢাকা:

পয়লা বৈশাখ উপলক্ষে ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ‘এলিমেন্টস’ রেস্তোরাঁয় আজ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত চলবে বর্ণিল ‘বৈশাখী উৎসব’। রাতের বুফের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ৫০০ টাকা। নির্দিষ্ট ব্যাংক কার্ডে থাকছে ১টি কিনলে ৩টি খাবার বিনা মূল্যে খাওয়ার সুযোগ। এ ছাড়া ১৪, ১৭ ও ১৮ এপ্রিল ৭ হাজার ৫০০ টাকায় দুপুরের বুফে খাবার উপভোগের পাশাপাশি অতিথিরা পাবেন বিনা মূল্যে সুইমিংপুল ব্যবহারের সুযোগ। যোগাযোগ: ০১৭১৩০৪৭৬৯৮।

প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা:

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ‘ক্যাফে বাজার’ রেস্তোরাঁয় ১৩ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত চলবে ‘বৈশাখী ফুড ফেস্টিভ্যাল’। পাওয়া যাবে মাছভাজা, মেজবানি মাংস, গরুর কালাভুনা, পিঠা, পায়েস ও মিষ্টি। ৫ হাজার টাকায় দুপুরের খাবার আর ৭ হাজার টাকায় (সুইমিংসহ) ব্রাঞ্চ উপভোগ করা যাবে। ৯ হাজার টাকার রাতের খাবারের আয়োজনে থাকছে লাইভ মিউজিক ও র‍্যাফল ড্র। নির্দিষ্ট ব্যাংক কার্ডধারীদের জন্য রয়েছে একটি কার্ডে চারটি খাবার খাওয়ার সুযোগ। যোগাযোগ: ০১৭১৩৩৮২৬০৯।

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ‘ক্যাফে বাজার’ রেস্তোরাঁয় ১৩ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত চলবে ‘বৈশাখী ফুড ফেস্টিভ্যাল’

লো মেরিডিয়েন ঢাকা:

আজ মঙ্গলবার বেলা ২টা থেকে রাত ১০টা পর্যন্ত লো মেরিডিয়েন ঢাকার লবি ও পুলসাইডজুড়ে চলবে ‘বৈশাখী স্ট্রিট ফুড কার্নিভ্যাল’। ঝালমুড়ি, ফুচকা, চটপটি এবং দেশীয় পিঠা ও মিষ্টি ছাড়াও থাকবে লাইভ কুকিং স্টেশন, যেখানে দক্ষ শেফরা তৈরি করবেন গরম-গরম জিলাপি ও মুখরোচক সব পদ। যোগাযোগ: ০১৭৬৬৬৭৩৪৪৩ অথবা ০১৯৬৬৬৬০০৯০।

রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল:

রাজধানীর গুলশানে অবস্থিত রেনেসাঁ ঢাকা হোটেলেও থাকছে দিনব্যাপী মেলা ও সাংস্কৃতিক আয়োজন। ২ হাজার ৪৫০ টাকায় আনলিমিটেড বুফেতে দুপুরের খাবার এবং ২ হাজার ৯৫০ টাকায় রাতের খাবার খেতে পারবেন। দলেবলে খেলে পাওয়া যাবে ২০ শতাংশ ছাড়। যোগাযোগ: ‍০১৭০৪১১২৬৪৮।

আমারি ঢাকা:

আমা‌রি ঢাকার ‘আমায়া ফুড গ্যালারি’তে আজ দিনভর চলবে বৈশাখী আয়োজন। দুপুরে ৬ হাজার ৪৯৯ টাকার ‘স্বাদে বৈশাখ’ প্যাকেজে থাকছে দেশীয় পদের সমাহার। নির্দিষ্ট কার্ডে ১টি কিনলে ২টি খাবার। রা‌তের আয়োজন ‘রসনা বৈশাখ’-এর মূল্য ৮ হাজার ৯৯৯ টাকা। এই প্যাকেজে থাকছে ১টি কিনলে ৩টি খাবার বিনা মূল্যে খেতে পারার সুযোগ। যোগাযোগ: ০১৭৭৭৭৯৬৪৪৪।

শেরাটন ঢাকা:

শেরাটন ঢাকার লেভেল ১২-এর গ্র্যান্ড বলরুমে আজ বসছে বর্ষবরণ মেলা। দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত থাকছে সার্কাস শো, পুতুলনাচ, বায়োস্কোপ ও ভাগ্যগণনার মতো ঐতিহ্যবাহী সব আয়োজন। প্রদর্শন করা হবে দেশীয় পণ্য। বড়দের জন্য থাকছে মিউজিক্যাল চেয়ার ও বেলুন শুটিং আর শিশুদের জন্য আর্ট প্রতিযোগিতা ও ফেস পেইন্টিংয়ের ব্যবস্থা। ফুড কুপনসহ জনপ্রতি প্রবেশমূল্য ২ হাজার ৫০০ টাকা। ব্যাংক এশিয়া কার্ডহোল্ডারদের জন্য থাকছে ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফার আর নির্দিষ্ট কার্ডে টিকিটে ৫০০ টাকা ছাড়। যোগাযোগ: +৮৮০ ৯৬৩৮৮৬৮৬৮৬।

ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট:

ঢাকা রিজেন্সির বৈশাখী ভোজ চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। হোটেলের গ্র্যান্ডিওস রেস্টুরেন্টে প্রতিদিন দুপুর ও রাতে থাকছে খাঁটি বাঙালি খাবারের সমাহার। বিশেষ আকর্ষণ ১ হাজার ৭৯৯ টাকায় বৈশাখী প্ল্যাটার, যাতে থাকছে ভাত, পাঁচ পদের ভর্তা, ইলিশভাজা, কাঁচা আমের টক ও মিষ্টি। এ ছাড়া ৫ হাজার ৫৫৫ টাকায় খাওয়া যাবে দুপুর ও রাতের খাবার। এ ছাড়া ১১ হাজার ১১১ টাকায় ৪ জন খাওয়ার সুযোগ ছাড়াও নির্দিষ্ট কার্ডে পাওয়া যাবে বিশেষ কিছু সুযোগ। যোগাযোগ: ০১৭১৩৩৩২৬৬১।

অনেক হোটেলে ছবি আঁকার আয়োজনও দেখা যাবে

দ্য ওয়েস্টিন ঢাকা:

দ্য ওয়েস্টিন ঢাকার গ্র্যান্ড বলরুমে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে মেলা। মেলায় লাইভ ফোক মিউজিক, বায়োস্কোপ, টিয়াপাখি দিয়ে ভাগ্যগণনা, জাম্পিং ক্যাসেল, রিং টস গেম, লুডু, চুড়ির স্টল, আলতা আর্টিস্ট, ডুডল আর্ট, ব্রাশ অ্যান্ড ব্লো কার্যক্রমসহ আরও অনেক কিছু থাকবে। খাবারের আয়োজনে থাকবে ফুচকা ও চটপটি, পিঠা, ঝালমুড়ি, লাইভ জিলাপি স্টেশন, বাতাসা, ঐতিহ্যবাহী মিষ্টান্ন ও আইসক্রিম। টিকিটের মূল্য ২ হাজার টাকা, ৫ বছর পর্যন্ত শিশুরা বিনা মূল্যে প্রবেশ করতে পারবে। যোগাযোগ: ০২২২২২৯১৯৮৮।

ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট:

ক্রাউন প্লাজা এয়ারপোর্টে আজ সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে বৈশাখী উৎসব। থাকছে লাইভ লোকসংগীত, বায়োস্কোপ, নাগরদোলা, জাদু প্রদর্শনী ও পুতুলনাচ। শিশুদের জন্য থাকছে বিশেষ জয়রাইড ও আলপনা উৎসব। খাবারের স্টলে মিলবে ঐতিহ্যবাহী দেশীয় নাশতা ও পিঠা। প্রবেশমূল্য জনপ্রতি ২ হাজার টাকা। যোগাযোগ: ০১৮৮৬৪৪১১৬৬, ০১৮৮৭৩৩৩৫৫৫।

র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন:

রাজধানীর র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে পয়লা বৈশাখ উপলক্ষে থাকছে বিশেষ ‘বৈশাখী সিটিস্কেপ’ প্যাকেজ। ১২ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত এ আয়োজনে সিলভার, গোল্ড ও ডায়মন্ড—এই তিন বিভাগে খাবার রাখা হয়েছে। যোগাযোগ: ০৯৬৬৬৭৭৪৪৬৬।

গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট:

সিলেটের এই রিসোর্টে ২ হাজার ৯৯৯ টাকায় উপভোগ করা যাবে বৈশাখী বুফে ডিনার। চলবে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত। যোগাযোগ: ০১৩২১২০১৫৯৭।

হোটেল গ্র্যান্ড পার্ক, বরিশাল:

বরিশালের হোটেল গ্র্যান্ড পার্কে আয়োজন করা হয়েছে বৈশাখী মেলা। ৫০০ টাকার কুপন দিয়ে মেলায় প্রবেশ করা যাবে, যা পরে রেস্তোরাঁয় খাবার ও পানীয়র মূল্যের সঙ্গে সমন্বয় করা যাবে। যোগাযোগ: ০১৭৭৭৭৩৫১৭১।

বরিশালের হোটেল গ্র্যান্ড পার্কে আয়োজন করা হয়েছে বৈশাখী মেলা

দ্য পেনিনসুলা চিটাগং:

১১ এপ্রিলই শুরু হয়ে গেছে চট্টগ্রামের দ্য পেনিনসুলা চিটাগংয়ের বৈশাখ উদ্‌যাপন। সাত দিনের বৈশাখী উৎসবে থাকছে বিভিন্ন ধরনের পিঠার স্বাদ নেওয়ার সুযোগ। এ ছাড়া ১৩ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত লাগুনা রেস্তোরাঁয় থাকছে খাবারের আয়োজন। আজ দুপুরে খাবার ২ হাজার ৩৯৯ টাকায় এবং ১৩ ও ১৫ এপ্রিল ৩ হাজার ৫০০ টাকায় রাতের খাবার খাওয়া যাবে। নির্দিষ্ট ব্যাংক কার্ডে পাওয়া যাবে বিশেষ সুযোগ। যোগাযোগ: ০১৭৫৫৫৫৪৫৭৮।

র‍্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ:

চট্টগ্রামের র‍্যাডিসন ব্লু বে ভিউতে আজকের আয়োজন ‘বৈশাখী আমেজে আনলিমিটেড ভোজ’। পয়লা বৈশাখ উপলক্ষে ৫ হাজার ৭০০ টাকায় পাওয়া যাবে দুপুরের খাবার। এ ছাড়া আজ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত ৬ হাজার ৮৮৮ টাকায় খাওয়া যাবে রাতের খাবার। নির্দিষ্ট ব্যাংক কার্ডধারীদের জন্য রয়েছে একটির বদলে ৩টি বা ৪টি খাবার খাওয়ার সুযোগ। যোগাযোগ: ০১৮৪১৬২১১৫৮।

হোটেল নূরজাহান গ্র্যান্ড, সিলেট:

সিলেটের হোটেল নূরজাহান গ্র্যান্ডে আয়োজন করা হয়েছে বিশেষ ‘নববর্ষ উৎসব’। থাকছে বৈশাখী প্ল্যাটার। যোগাযোগ: ০১৯৫৯৯০২৩২৩।

দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট (হবিগঞ্জ):

বৈশাখী উৎসবের রঙে সেজেছে দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট। হবিগঞ্জের বাহুবলে অবস্থিত রিসোর্টটিতে পর্যটকদের জন্য ঐতিহ্যবাহী বাঙালি খাবারের বিশেষ মেনুও রাখা হয়েছে। যোগাযোগ: ০১৯৯০০০১০০০।

দিনব্যাপী বর্ণিল উৎসবের আয়োজন করেছে কক্সবাজারের বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ

বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ, কক্সবাজার:

দিনব্যাপী বর্ণিল উৎসবের আয়োজন করেছে কক্সবাজারের বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ। আজ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত থাকবে নানা আয়োজন। যেখানে লোকজ সংগীত ও নাচের মাধ্যমে বর্ষবরণের আনন্দ উদ্‌যাপন করা হবে। যোগাযোগ: ০১৭৭৭৭৪৪০০৬।

রামাদা বাই উইন্ডহ্যাম, কক্সবাজার:

রামাদা বাই উইন্ডহ্যাম ওশান লাউঞ্জে আজ দুপুর থেকে রাত পর্যন্ত ভোজনরসিকদের জন্য থাকছে পিঠার স্টল, মিষ্টি ও লাড্ডু এবং ঝালমুড়ি কর্নার। এ ছাড়া লাইভ ফুচকা স্টলে অতিথিরা টাটকা ফুচকার স্বাদ নিতে পারবেন। খাবারের পাশাপাশি উৎসবকে প্রাণবন্ত করতে থাকছে লাইভ মিউজিক। অতিথিদের বিনোদনের জন্য আরও থাকছে ফেস পেইন্টিং ও মেহেদি আর্টিস্টের মাধ্যমে হাত রাঙানোর সুযোগ। এ উৎসবে প্রবেশমূল্য ৪৯৯ টাকা, যা মেলা প্রাঙ্গণে খাবার কেনার ক্ষেত্রে কুপন হিসেবে ব্যবহার করা যাবে। যোগাযোগ: ০১৮৯৬১০০০৩৯।

সায়মন হেরিটেজেও থাকবে নানা আয়োজন

সায়মন হেরিটেজ, কক্সবাজার:

পয়লা বৈশাখ উপলক্ষে সায়মন হেরিটেজে ৬ হাজার ৫০০ টাকায় রুম ভাড়া করা যাবে। সঙ্গে অতিথিরা পাচ্ছেন বিনা মূল্যে দুপুর বা রাতের খাবারের সুযোগ। সুযোগটি শুধু আজকের জন্য প্রযোজ্য। যোগাযোগ: ০১৯৬৯৯৭৭৯৯৯।