সাইম আইয়ুবকে ফেরানোর পর তিলক বর্মার (বাঁয়ে) সঙ্গে যশপ্রীত বুমরার উদ্‌যাপন
সাইম আইয়ুবকে ফেরানোর পর তিলক বর্মার (বাঁয়ে) সঙ্গে যশপ্রীত বুমরার উদ্‌যাপন

৭ উইকেট নেই পাকিস্তানের, ম্যাচের লাগাম ভারতের কাছে

৭ উইকেট নেই পাকিস্তানের

পাকিস্তান: ১৩ ওভারে ৮৪/৭

টানা তৃতীয় ওভারে উইকেট হারাল পাকিস্তান। ১২তম ওভারে কুলদীপ যাদবের বলে দারুণ এক ক্যাচ নিয়ে মোহাম্মদ নেওয়াজকে ফিরিয়েছেন শিবম দুবে।

৭৮ রানে ষষ্ঠ উইকেট খোয়ানো পাকিস্তান রানের চাকা ঘোরার আগেই হারিয়েছে সপ্তম উইকেটও। ১৩তম ওভারের প্রথম বলে তিলক বর্মার স্পিনে উড়িয়ে মারতে গিয়ে শিবম দুবের আরেকটি ক্যাচ হয়েছেন শাদাব।

নেওয়াজ ৪ ও শাদাব ১৪ রান করেছেন।

উসমানও গেলেন, ৫ উইকেট নেই পাকিস্তানের

পাকিস্তান: ১১ ওভারে ৭৩/৫

কঠিন থেকে কঠিন হচ্ছে পাকিস্তানের রান তাড়া। এবার সামনে এগিয়ে অক্ষর প্যাটেলকে মারতে গিয়ে স্টাম্পিংয়ের ফাঁদে পড়েছেন উসমান খান। ৭৩ রানে ৫ উইকেট হারাল পাকিস্তান। তাতে ভাঙল উসমান–শাদাবের ৩৯ রানের জুটি।

৩৪ বলে ৪৪ রান করেছেন উসমান। উইকেটে এসেছেন মোহাম্মদ নেওয়াজ।

১০ ওভারে পাকিস্তানের দরকার ১০৫ রান

ইনিংসের অর্ধেক পথ পাড়ি দিয়ে ৭১ রান তুলেছে পাকিস্তান। শেষ ৬০ বলে ১০৫ রান দরকার দলটির।

উসমান–শাদাবের প্রতিরোধ

পাকিস্তান: ৯ ওভারে ৬৬/৪

টানা ৪ ওভারে উইকেট হারায়নি পাকিস্তান। শাদাব খানকে নিয়ে প্রতিরোধ গড়েছেন উসমান খান। ৩৪ রানে চতুর্থ উইকেট হারানো দলটি পাওয়ার প্লে শেষ করে ৩৮ রানে। এরপর আরও দুই ওভার খেলে ফেলেছেন উসমান–শাদাব। উসমান ২৮ বলে ৪০ ও শাদাব ৯ বলে ১০ রান করে অপরাজিত আছেন।

বাবরও গেলেন, ৪ উইকেট হারিয়ে ঘোর বিপদে পাকিস্তান

পাকিস্তান: ৫ ওভারে ৩৪/৪

উইকেটশূন্য দুটি ওভার কাটানোর পর পঞ্চম ওভারে আবারও উইকেট হারিয়েছে পাকিস্তান। নিজের প্রথম ওভারের পঞ্চম বলে বাবর আজমকে বোল্ড করেছেন অক্ষর প্যাটেল। স্লগ করতে গিয়ে বোল্ড হলেন ৭ বলে ৫ রান করা বাবর। ৩৪ রানে ৪ উইকেট হারাল পাকিস্তান।

তৃতীয় ওভারে উইকেট হারায়নি পাকিস্তান

পাকিস্তান: ৩ ওভারে ২১/৩

অবশেষে উইকেটশূন্য একটি ওভার কাটাতে পারল পাকিস্তান। পান্ডিয়ার করা তৃতীয় ওভারে ৮ রান নিয়েছেন বাবর আজম ও উসমান খানরা। চতুর্থ বলে ছক্কা মেরেছেন উসমান।

সাইমকে হারিয়ে বুমরার ‘প্রতিশোধ’, ওভারে ২ উইকেট

পাকিস্তান: ২ ওভারে ১৩/৩

সাইম আইয়ুবকে ফেরানোর পর তিলক বর্মার (বাঁয়ে) সঙ্গে যশপ্রীত বুমরার উদ্‌যাপন

দ্বিতীয় ওভারে প্রথম বলে ছক্কা মেরে যশপ্রীত বুমরাকে স্বাগত জানিয়েছিলেন সাইম আইয়ুব। পরের বলেই প্রতিশোধ বুমরার। এলবিডব্লুর আবেদনে আম্পায়ার সাড়া দিয়েছেন সঙ্গে সঙ্গেই। রিভিউ নিয়ে সাইম শুধু সেটি নষ্টই করেছেন।

৭ রানে দ্বিতীয় উইকেট হারানো পাকিস্তান ওভার শেষ হওয়ার আগেই হারিয়েছে তৃতীয় উইকেট। শেষ বলে বুমরাকে উড়িয়ে মারতে গিয়ে বাজে শটে মিড অনে পান্ডিয়াকে ক্যাচিং প্র্যাকটিস করিয়েছেন সালমান আগা। আগের বলেই চার মেরেছিলেন পাকিস্তান অধিনায়ক। ১৩ রানে ৩ উইকেট নেই পাকিস্তানের।

শূন্য রানেই সাহিবজাদাকে হারাল পাকিস্তান

পাকিস্তান: ১ ওভারে ০/১

বাজে শুরু হলো পাকিস্তানেরও। ইনিংসের তৃতীয় বলেই আউট হলেন সাহিবজাদা ফারহান। হার্দিক পান্ডিয়াকে উড়িয়ে মারতে গিয়ে মিড অনে রিংকু সিংয়ের হাতে ক্যাচ দিয়েছেন সাহিবজাদা। ওভারে কোনো রান দেননি পান্ডিয়া। ভারত প্রথম ওভারে ১ উইকেটে করেছিল ১ রান।

ভারত ২০ ওভারে ১৭৫/৭

শেষ ওভারে ১৬ রানে ১ উইকেট নিয়েছেন শাহিন। ২ ওভারে ৩১রানে পেলেন ১ উইকেট। শাহিনের জন্য ম্যাচটি বোলিংয়ে ভালো কাটল না।

শেষ ৫ ওভারে ৪৮ রান তুলতে ৩ উইকেট হারিয়েছে ভারত।

প্রথম ১০ ওভারে ২ উইকেটে ৯২ তুললেও শেষ ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৩ রান তুলেছে ভারত।

ভারতের ৮.৪ ওভার পর্যন্ত স্কোর ছিল ২ উইকেটে ৮৮। এর মধ্যে ঈশান একাই করেন ৪০ বলে ৭৭। অসাধারণ এক ইনিংসে ভারতকে ওড়ার ভিত পাইয়ে দিয়েছিলেন। কিন্তু পাকিস্তান শেষ ১০ ওভারে বোলিংয়ে ভালো করায় আর দুই শর দেখা পায়নি ভারত।

ভারতের ব্যাটসম্যানরা ৪৩টি বল ‘ডট’ দিয়েছেন।

ভারত: ২০ ওভারে ১৭৫/৭ (ঈশান ৭৭, সূর্যকুমার ৩২, দুবে ২৭, তিলক ২৫; সাইম ৩/২৫, সালমান ১/১০, উসমান ২৪/১)।

সূর্য আউট

ভারত: ১৯ ওভারে ১৫৯/৫

উসমান তারিককে ছক্কা মারতে গিয়ে ক্যাচ দিয়ে আউট হন ভারতের অধিনায়ক সূর্যকুমার (২৯ বলে ৩২)। এই ওভারে ৫ রানে ১ উইকেট নিলেন উসমান।

নতুন ব্যাটসম্যান রিংকু সিং।

১৪ রান দিলেন আবরার

ভারত: ১৮ ওভারে ১৫৪/৪

আবরারকে এই ওভারে একটি ছক্কা মেরেছেন দুবে। চার মেরেছেন সূর্যকুমার। সূর্য ২৭ বলে ৩২ এবং দুবে ১২ বলে ১৮ রানে অপরাজিত।

রানের গতি বাড়ানোর চেষ্টায় ভারত

ভারত: ১৭ ওভারে ১৪০/৪

হাত খোলার চেষ্টা করছেন সূর্য। কিন্তু পারছেন না। নেওয়াজের করা ১৬ তম ওভারে এসেছে ৯ রান।

উসমান তারিক ১৭ তম ওভারে দিয়েছেন ৪ রান।

সূর্য ২৪ বলে ২৬ এবং শিবম ৯ বলে ১০ রানে অপরাজিত।

সূর্যকে থাকতে হবে শেষ পর্যন্ত

হার্দিক পান্ডিয়া শূন্য রানে আউট

ভারত: ১৫ ওভারে ১২৭/৪

১৫তম ওভারে সাইমের দ্বিতীয় ও তৃতীয় বলে আউট তিলক বর্মা ও হার্দিক পান্ডিয়া। আকাশে ক্যাচ তুলে ফিরেছেন পান্ডিয়া।

ক্রিজে নতুন ব্যাটসম্যান শিবম দুবে। সাইম হ্যাটট্রিক পেতে পেতে পেলেন না! তাঁর চতুর্থ বলটি ছিল দুর্দান্ত। ব্যাটসম্যানকে ‘বিট’ করার পর আউটের আবেদনে তৃতীয় আম্পায়ার সবকিছু দেখে ‘নট আউট’ দেন। কিন্তু ডেলিভারিটি দুর্দান্ত ছিল। ক্যাচ, বোল্ড এমনকি এলবিডব্লু হওয়ারও সুযোগ ছিল।

এই ওভারে ২ রানে ২ উইকেট নিলেন সাইম। সূর্য ১৮ বলে ২২ ও শিবম ৩ বলে ১ রানে অপরাজিত।

ভারতের বিপক্ষে এই ম্যাচে ৬ জন স্পিনার ব্যবহার করেছে পাকিস্তান। টি–টুয়েন্টি বিশ্বকাপে এটা রেকর্ড। আন্তর্জাতিক টি–টুয়েন্টিতেও এটি রেকর্ড, তবে সেটি যৌথভাবে। আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে এমন উদাহরণ আছে আরও ৭টি।

তিলক পারলেন না

২৪ বলে ২৫ রান করে ১৫তম ওভারে সাইম আইয়ুবের দ্বিতীয় বলে ফিরলেন তিলক বর্মা। ক্রিজে অনেকক্ষণ থাকলেও ইনিংস বড় করতে পারলেন না।

নতুন ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়া।

এভাবেও চার ছাড়া যায়!

ভারত: ১৪ ওভারে ১২৫/২

শিশুসুলভ—এই কথাটাই সবার আগে মাথায় আসে! ১৪তম ওভারের চতুর্থ বলে ডিপ স্কয়ার লেগে সূর্য যেখানে ১ রান পেতেন শাদাব খান সেখানে ফিল্ডিং মিস করে ৪ রান দিলেন! বল হাতেই নিতে পারলেন না!

নেওয়াজ এই ওভারে ৭ রান দিয়েছেন। তিলক ২৩ বলে ২৫ ও সূর্য ১৭ বলে ২১ রানে অপরাজিত।

বেঁচে গেলেন সূর্য

ভারত: ১২ ওভারে ১০৮/২

নেওয়াজের করা এই ওভারের শেষ বলে এলবিডব্লু হওয়া থেকে বেঁচেছেন সূর্য। ১০ রান দিয়েছেন নেওয়াজ এই ওভারে।

সূর্য ৯ বলে ৯ এবং তিলক ১৯ বলে ২১ রানে অপরাজিত।

বোলিংয়ে উসমান তারিক

ভারত: ১১ ওভারে ৯৮/২

পাকিস্তানের ‘ট্রাম্প কার্ড’ উসমান তারিক ১১তম ওভারে বোলিংয়ে এসে ৬ রান দিয়েছেন। তিলক ১৫ বলে ১৩ এবং সূর্য ৭ বলে ৮ রানে অপরাজিত।

ঈশানের ভিত থেকে শুরু সূর্য–তিলকের

ভারত: ১০ ওভারে ৯২/২

বাঁহাতি স্পিনার মোহাম্মদ নেওয়াজ এই ওভারে দিয়েছেন মাত্র ৩ রান। তিলক ১১ বলে ১২ এবং সূর্য ৫ বলে ৩ রানে অপরাজিত।

ঈশান আউট

ভারত: ৯ ওভারে ৮৯/২

৯ম ওভারে শেষ পর্যন্ত সাইমের বলে বোল্ড হলেন ঈশান। ৩ ছক্কা ও ১০ চারে ৪০ বলে ফিরলেন ৭৭ রানে। এই আউটের মধ্য দিয়ে দ্বিতীয় উইকেটে ৪৬ বলে ৮৭ রানের জুটি ভাঙল ঈশান ও তিলকের। এর মধ্যে ঈশানের একার অবদান ৩৮ বলে ৭৬!

পাকিস্তানের বিপক্ষে টি–টুয়েন্টিতে এটি ভারতের কোনো ব্যাটসম্যানের তৃতীয় সর্বোচ্চ স্কোর। ঈশানপেছনে ফেলেছেন ভারতের বর্তমান কোচ গৌতম গম্ভীর ও বর্তমান ওপেনিং সতীর্থকে।

কোহলি ৮২ঁ—মেলবোর্ন ২০২২

রিজওয়ান ৭৯*—দুবাই ২০২১

কোহলি ৭৮ঁ—কলম্বো ২০১২

ঈশান ৭৭—কলম্বো ২০২৬

গম্ভীর ৭৫—জোহানেসবার্গ ২০০৭

অভিষেক ৭৪—দুবাই ২০২৫

তিনে নেমেছেন অধিনায়ক সূর্যকুমার।

দুর্দান্ত এক ইনিংস খেলেন ঈশান

শাদাবও ঈশানের শিকার!

ভারত: ৮ ওভারে ৮২/১

আরেক স্পিনার শাদাব খান এই ওভারে বোলিংয়ে এসে দিয়েছেন ১৭ রান। একটি ছক্কা ও চার মেরেছেন ঈশান।

ঈশান ৩৭ বলে ৭২ এবং তিলক ৭ বলে ১০ রানে অপরাজিত।

ঈশানের ব্যাটে পাকিস্তানের ঈশান কোণে মেঘ!

ভারত: ৭ ওভারে ৬৫/১

আবরারের করা সপ্তম ওভারে প্রথম তিন বলেই চার মারেন ঈশান। তাঁকে ঠেকাতে পারছেন না পাকিস্তানের বোলাররা। ২৭ বলে ফিফটি তুলে নিয়ে বড় কিছুর ইঙ্গিত দিচ্ছেন ঈশান।

ঈশান ৩১ বলে ৫৫ ও তিলক ৭ বলে ১০ রানে অপরাজিত।

ভারতের ফিফটি

ভারত: ৬ ওভারে ৫২/১

পাওয়ার প্লের ৬ ওভারে বেশ ভালোই করলেন ভারতের ব্যাটসম্যানরা। তিলক ৭ বলে ১০ এবং ঈশান ২৫ বলে ৪২রানে অপরাজিত।

ষষ্ঠ ওভারে ১১ রান দিয়েছেন সাইম। চার হজম করেন ঈশান ও তিলকের কাছে।

স্পিনের পর স্পিন, ছাড়ছেন না ঈশান

ভারত: ৫ ওভারে ৪১/১

আবারও নতুন স্পিনার। এবার আবরার আহমেদ। তাঁর এই ওভারেও একটি করে চার ও ছক্কা মারেন ঈশান। ১১ রান দিয়েছেন আবরার।

ঈশান ২১ বলে ৩৬ এবং তিলক ৫ বলে ৫ রানে অপরাজিত।

৫ রান দিয়ে ভালো শুরু সালমানের 

ভারত: ৪ ওভারে ৩০/১

শাহিনকে সরিয়ে এ প্রান্ত থেকে স্পিনার সাইম আইয়ুবকে বোলিংয়ে এনেছেন সালমান। ৫ রান দিয়ে শুরুটা ভালো করলেও তিনটি ডেলিভারি খাটো লেংথের ছিল। ঈশান মারার চেষ্টা করলেও ব্যাটে ঠিকমতো পাননি।

ঈশান ১৬ বলে ২৫ এবং তিলক ৪ বলে ৫ রানে অপরাজিত।

৯ রান দিলেন সালমান

ভারত: ৩ ওভারে ২৫/১

সালমান এই ওভারে ৯ রান দিয়েছেন। ঈশান ক্যাচ তুললেও সেটি নিরাপদ জায়গায় পড়েছে।

শাহিন দিলেন ১৫ রান

ভারত: ২ ওভারে ১৬/১।

ইনিংসের দ্বিতীয় ওভারে শাহিন এসে বোলিংয়ে ভালো করতে পারলেন না। ১৫ রান দিয়েছেন এ ওভারে। ঈশান তাকে একটি ছক্কা ও চার মারেন। তিলক একটি চার মারেন।

তিলক ৩ বলে ৪ এবং ঈশান ৫ বলে ১২ রানে অপরাজিত।

বোলিংয়ে এলেন, দেখলেন, অভিষেকের উইকেট নিলেন!

ভারত: ১ ওভারে ১/১।

চমকের পর চমক!

পাকিস্তানের হয়ে বোলিংয়ে ওপেন করলেন অধিনায়ক সালমান আগা। তাঁর অফ স্পিনে ওভারের শেষ বলে ছক্কা মারতে গিয়ে ক্যাচ দিয়ে আউট হয়েছেন ওপেনার অভিষেক শর্মা (০)। এই ওভারে মাত্র ১ রান দিয়েছেন সালমান।

তিনে নেমেছেন তিলক বর্মা।

আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে এ নিয়ে ১৪ তম ইনিংসে বোলিংয়ে সালমান। বোলিংয়ে ওপেন করলেন দ্বিতীয়বার।

টি–টুয়েন্টি বিশ্বকাপে টেস্ট খেলুড়ে দলগুলোর খেলোয়াড়দের মধ্যে প্রথম দুই ম্যাচেই শূন্য রানে আউট হয়েছেন—আশীষ নেহরা, ইমরুল কায়েস ও অভিষেক শর্মা।

ভারত একাদশ

ঈশান কিষান (উইকেটকিপার), অভিষেক শর্মা, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিংকু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুন চক্রবর্তী ও যশপ্রীত বুমরা।

তিন স্পিনার ও এক বিশেষজ্ঞ পেসার নিয়ে নামছে ভারত। হার্দিক ও দুবে পেস বোলিং অলরাউন্ডার।

পাকিস্তান একাদশ

সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান আগা (অধিনায়ক), বাবর আজম, শাদাব খান, উসমান খান (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, উসমান তারিক ও আবরার আহমেদ।

দুই পেসার ও তিন স্পিনার নিয়ে মাঠে নামছে পাকিস্তান।

পিচের কি অবস্থা

প্রেমাদাসার ৪ নম্বর পিচে খেলা হবে। রমিজ রাজা জানিয়েছেন, স্ট্রেটে বাউন্ডারিসীমা ৮৪ মিটার। স্কয়ারে বাউন্ডারিসীমা ৭০ ও ৭৪ মিটার। পিচ ব্যাটিংয়ের জন্য ভালো তবে জোরে মেরে বল দূরে পাঠানো কঠিন ব্যাটসম্যানের জন্য।

খেয়াল করুন—এই ম্যাচের আগে একই গ্রুপ থেকে নামিবিয়াকে ৩১ রানে হারায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই জয় ভারত ও পাকিস্তানকে একটু চাপেই ফেলল। ভারত কিংবা পাকিস্তান, যে কোনো একটি দল নিজেদের শেষ দুই ম্যাচ হারলে টানা দ্বিতীয়বার সুপার এইটে উঠে যেতে পারে যুক্তরাষ্ট্র।

টসের পর কি হাত মেলানো হলো?

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা।

আকাশে মুদ্রা নিক্ষেপ করেছেন ভারত অধিনায়ক সূর্যকুমার। সালমান ‘হেড’ বলার পর কয়েনে হেডই পড়েছে। নিজের সিদ্ধান্ত জানান সালমান। আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে সালমানের ব্যাখ্যা, উইকেট পুরোপুরি শুষ্ক নয়। একটু আঠালো মনে হয়েছে তাঁর কাছে।

সূর্যকুমার জানিয়েছেন, তিনি আগে ব্যাট করতেন। দলে দুটি পরিবর্তনের কথা জানান তিনি। অভিষেক শর্মা ও কুলদীপ যাদব দলে ঢুকেছেন। অর্শদীপের দলের বাইরে থাকার কথা বললেও আরেকজন কে তা জানাননি সূর্য। হয়তো ভুলে গেছেন!

সূর্যকুমার ও সালমান কেউ কারও সঙ্গে টসে আগে কিংবা পরে হাত মেলাননি। হাত না মেলানোর ধারা এই ম্যাচেও বহাল থাকল।

টসের পর দুই দলের অধিনায়ক

বৃষ্টির কি খবর?

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ম্যাচ শুরুর তিন ঘণ্টা আগ পর্যন্তও শুষ্ক ছিল কলম্বোর আবহাওয়া। বৃষ্টি হয়নি। তবে তাদের প্রকাশিত ছবিতে আকাশে কালো মেঘ দেখা গেছে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কলম্বোর আবহাওয়া এখন উঞ্চ ও আর্দ্র। তবে একটু বৃষ্টির কথাও জানিয়েছে সংবাদমাধ্যমটি বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটার লাইভ ফিডে। তাঁরা জানিয়েছে, তাপমাত্রা প্রায় ২৯–৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ও আকাশ মেঘলা। সাময়িক একটু বৃষ্টির ফলে পরিবেশ স্যাঁতসেঁতে আর আর্দ্রতা ৬৩ শতাংশ থাকায় বাইরে বেশ ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে।

ভালো কথা, স্টেডিয়ামের বাইরে প্রায় আড়াই হাজার নিরাপত্তারক্ষী আছেন।

প্রেমাদাসা স্টেডিয়ামের পিচ

চলছে কথার লড়াই

ভারত–পাকিস্তান ম্যাচে এটাই স্বাভাবিক। ম্যাচ সামনে দুই দেশ থেকে বর্তমান ও সাবেক ক্রিকেটারদের কথার লড়াই মোটেই নতুন কিছু না। এবার যেমন চলছে ভারতের ওপেনার অভিষেক শর্মা ও পাকিস্তানের স্পিনার উসমান তারিককে নিয়ে। বাদ পড়েননি বাবর আজমও। জানতে ক্লিক করুন নিচের লিংকে

ভালো ব্যাটসম্যান নন, অভিষেক স্রেফ ‘স্লগার’পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির এ কথা বলার প্রতিক্রিয়ায় তাঁকে যা বলেছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং ‘পরের ছয় মাসের জন্য অভিষেক পাকিস্তানের জন্য দুঃস্বপ্ন হবে

প্রেমাদাসা স্টেডিয়ামে অনুশীলনে ভারতের অধিনায়ক সূর্যকুমার

বাবর আজম ও পাকিস্তান অধিনায়ক সালমান আগাকে নিয়ে নিয়ে ভারতের সাবেক ওপেনার কৃঞ্চমাচারি শ্রীকান্তের বক্তব্য ‘বাবর টি–টুয়েন্টিতেও টেস্ট খেলে, সালমান আগা হলো বাবর ২.০’

তবে গত কয়েকদিন ধরে সবচেয়ে বেশি আলোচনা চলছে উসমান তারিককে নিয়ে। পাকিস্তানের এই স্পিনারের অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। পড়তে পারেন তাঁর জীবনের গল্প—ধোনির সিনেমায় বদলে যাওয়া উসমানই পাকিস্তানের তুরুপের তাস

ভারত–পাকিস্তান ম্যাচে সব মিলিয়ে পাঁচটি প্রশ্নও আছে। সেগুলো কি? ক্লিক করুন এই লিংকে—হাত মেলানো থেকে উসমান তারিক: ভারত–পাকিস্তান ম্যাচে ৫ প্রশ্ন

পাকিস্তানের এক সমর্থক ভারতের এক সমর্থকের মুখে তাঁর দেশের জাতীয় পতাকা এঁকে দিচ্ছেন

তাঁরা কি হাত মেলাবেন?

বড় প্রশ্ন। ব্যাপারটা এখন কিছুটা দৃষ্টিকটুও লাগে হয়তো কারও কারও কাছে। ক্রিকেটে অন্যতম সেরা দুটি দেশ, কিন্তু রাজনৈতিক বৈরিতার জন্য কোনো পর্যায়ের খেলাতেই কেউ কারও সঙ্গে হাত মেলায় না! আজ মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ম্যাচেও একই ঘটনা ঘটেছে

গত সেপ্টেম্বর এশিয়া কাপে শুরু হওয়া নেতিবাচক এই ধারাটা কি আজ ভেঙে দেবেন সূর্যকুমার ও সালমান? ক্লিক করে জেনে নিন তাঁদের মুখেই

ভালোমতো খাওয়াদাওয়া করুন, ঘুমান—‘হ্যান্ডশেক’ প্রশ্নে ভারত অধিনায়ক

ভারত–পাকিস্তান ম্যাচে ‘হ্যান্ডশেক’ দেখা যাবে কি না, প্রশ্নে যা বললেন সালমান আগা

হরভজন সিংয়ের যুক্তি আবার এটি—‘কোনো বইয়ে লেখা নেই যে ম্যাচ শেষে হাত মেলাতে হবে’

ম্যাচের আগে সতীর্থদের সঙ্গে অনুশীলনে পাকিস্তান অধিনায়ক সালমান আগা। আজ প্রেমাদাসা স্টেডিয়ামে

রাজনীতি এই ম্যাচে ‘টেস্ট মেকার’

ঘটনা প্রায় সবারই জানা। তবু একবার মনে করিয়ে দেওয়া যাক।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় ভারতে নিরাপত্তা শঙ্কায় টি–টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো খেলতে আপত্তি জানায় বাংলাদেশ। আরেক সহ–আয়োজক দেশ শ্রীলঙ্কায় ম্যাচগুলো সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ করেছিল বিসিবি। কিন্তু আইসিসি যেমন এই অনুরোধে রাজি হয়নি, তেমনি বাংলাদেশও নিজেদের দাবিতে অনড় ছিল। ফলে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টি–টুয়েন্টি বিশ্বকাপে অর্ন্তভুক্ত করে আইসিসি। এই সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়ে ভারতের বিপক্ষে বিশ্বকাপে ম্যাচ বয়কটের ঘোষণা দেয় পাকিস্তান সরকার।

কলম্বোয় ভারত ও পাকিস্তানের সমর্থকেরা

তারপর কীভাবে পাকিস্তান এই ম্যাচটি খেলতে রাজি হলো, সেটা জানতে ক্লিক করুন নিচের লিংকে—

বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলার সিদ্ধান্ত পাকিস্তানের

ক্রিকেটের বাইরে তাই এই ম্যাচে আছে রাজনৈতিক এবং অন্যান্য বিষয়ও। জানতে ক্লিক করুন নিচের লিংকে

ক্রিকেটের আঁচে বৈরিতার বরফ গলবে তো?

দু–একজন গুণীজন কিন্তু মনে করেন ভারত–পাকিস্তান ম্যাচে আগের সেই ক্রিকেটীয় আকর্ষণ আর নেই। যেমন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল আথারটন। তিনি লিখেছেন—ভারত–পাকিস্তান ম্যাচ ‘লোক দেখানো প্রদর্শনী’

কিংবদন্তি ওয়াসিম আকরামের সঙ্গে কথা বলছেন পাকিস্তানের খেলোয়াড়রা

স্বাগতম

ক্রিকেটের সবচেয়ে কাঙ্খিত ম্যাচে স্বাগতম। টি–টুয়েন্টি বিশ্বকাপে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের মুখোমুখি পাকিস্তান। ম্যাচটি শুরু হওয়ার নির্ধারিত সময় বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টা।

শ্রীলঙ্কার আবহাওয়া বিভাগ গতকালই এই ম্যাচে বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে। বৃষ্টিতে যদি ম্যাচ পরিত্যক্ত হয় তাহলে কী হবে? ক্লিক করুন নিচের লিংকে।

ভারত–পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে পণ্ড হলে কোন দলের লাভ

আজ এমন মেজাজেই থাকবেন দুই দলের সমর্থক