সপ্তাহের সেরা ১০ সরকারি–বেসরকারি চাকরি কোনগুলো: ২—৮ অক্টোবর
গেল সপ্তাহে (২ থেকে ৮ অক্টোবর ২০২৬) বেশ কয়েকটি সরকারি–বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আনসার–ভিডিপি উন্নয়ন ব্যাংক, বুয়েট, আড়ং, নৌবাহিনী, আরএফএল গ্রুপ, কর অঞ্চল-রংপুর, ল্যাবএইড হাসপাতালসহ বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি চাকরি আছে। প্রথম আলোর প্রাপ্ত এসব সরকারি চাকরির মধ্য নবম–দশমসহ বিভিন্ন গ্রেডের চাকরির সুযোগ আছে। এই সপ্তাহ, অর্থাৎ ২ থেকে ৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত যেসব চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেগুলোর মধ্যে সেরা ১০টি একনজরে দেখে নিন
১. আনসার–ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ পদে চাকরি, বেতন স্কেল ৭১০০০ ও ১১৩০০০ টাকা
২. বুয়েট বিভিন্ন পদে চাকরি, আবেদন অনলাইনে, বেতন স্কেল ৮২৫০ থেকে ৩০২৩০ টাকা
৩. আড়ংয়ে সেলস অ্যাসোসিয়েট পদে চাকরি, পদ ১০০
৪. নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি (নৌ) পদে নিয়োগ
৫. আরএফএল গ্রুপে ১০০ জনের চাকরির সুযোগ, শুরুতেই বেতন ৪০ হাজার
৬. কর অঞ্চল-রংপুরে ৩৬ পদে চাকরি, রংপুর-লালমনিরহাট-কুড়িগ্রাম-নীলফামারী-গাইবান্ধাবাসীর সুযোগ
৭. মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
৮. ল্যাবএইড হাসপাতালে পূর্ণকালীন ও খণ্ডকালীন চাকরির সুযোগ
৯ এসবিএসি ব্যাংকে চাকরির সুযোগ, আবেদনের শেষ তারিখ ১৮ অক্টোবর
১০. পল্লী বিকাশ কেন্দ্রে ৫০ জনের চাকরি, স্থায়ী হলে বেতন ২৬,৬৮০ টাকা