প্রথম আলো

ফরহাদ মজহারের বক্তব্যের প্রতিবাদ জামায়াতে ইসলামীর
কবি, কলামিস্ট ও চিন্তক ফরহাদ মজহারের ‘যত দিন জামায়াতে ইসলামী থাকবে, তত দিন আওয়ামী লীগ থাকবে’—এমন বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ধরনের মন্তব্য ‘অগ্রহণযোগ্য, বিভ্রান্তিকর, অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত’। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

সোমবার এক বিবৃতিতে এ কথা বলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের। বিবৃতিতে তিনি বলেন, ‘দেশের প্রথিতযশা কলামিস্ট, কবি ও রাষ্ট্রচিন্তক জনাব ফরহাদ মজহার সম্প্রতি একটি অনুষ্ঠানে যে মন্তব্য করেছেন, তা অগ্রহণযোগ্য, বিভ্রান্তিকর, অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। আমি জনাব ফরহাদ মজহারের মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভবিষ্যতে এরূপ মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করছি।’

বিবৃতিতে জামায়াতে ইসলামীর এই নেতা বলেন, আওয়ামী লীগ টানা সাড়ে ১৬ বছর বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিরোধী রাজনৈতিক দল ও সাধারণ মানুষের ওপর ‘জুলুম, নির্যাতন, গুম, খুন ও হত্যাযজ্ঞ’ চালিয়েছে। তাঁর ভাষ্য, ওই সময়ে জামায়াতে ইসলামী বৈরী রাজনৈতিক পরিবেশেও জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে গেছে। এ আন্দোলনের কারণে দলটির শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে এবং হাজারো নেতা-কর্মী আহত, পঙ্গুত্ববরণ ও কারাবরণের শিকার হয়েছেন।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আওয়ামী ফ্যাসিবাদী শাসনের বিরেুদ্ধে চব্বিশের জুলাই অভ্যুত্থানে জামায়াত রাজনৈতিক শক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ফ্যাসিবাদের পতনকে ত্বরান্বিত করেছিল। জামায়াতের মতো জুলাই অভ্যুত্থানের শক্তিকে যদি কেউ আওয়ামী লীগের সঙ্গে মেলানোর চেষ্টা করে, তাহলে জনগণ তাদের ফ্যাসিস্টদের দোসর কিংবা পুনর্বাসনকারী হিসেবে শনাক্ত করবে।

যত দিন জামায়াতে ইসলামী থাকবে, তত দিন বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে: ফরহাদ মজহার

দক্ষিণখানে নারী দন্তচিকিৎসক হত্যায় স্বামী গ্রেপ্তার যে কারণে
রাজধানীর দক্ষিণখানে দন্তচিকিৎসক সারা রোকসানা (৪২) হত্যা মামলায় তাঁর স্বামী মো. সোহেল রানাকে দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালত এই আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা সোহেল রানাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক।

আদালতে শুনানিকালে আসামিপক্ষের আইনজীবী শাহাবুদ্দিন শেখ রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন করেন। তিনি বলেন, আসামিকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে মনোমালিন্য থাকলেও তিনি হত্যা করেননি। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে হত্যারহস্য বের করতে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করার আবেদন জানান।

আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করার পর আদালত ভবন থেকে নিচে নামিয়ে নেওয়ার সময় সোহেল রানা সাংবাদিকদের বলেন, ‘আমি খুন করিনি। পুলিশ কোনো আসামি না পেয়ে আমাকে ফাঁসিয়েছে। আমি সঠিক তদন্ত চাই। বিচার চাই।’

রোকসানার লাশ উদ্ধার

গত বৃহস্পতিবার (৩০ জুলাই) দক্ষিণখানের ফায়দাবাদ এলাকার জামতলা গলির একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে সারা রোকসানার মরদেহ উদ্ধার করা হয়। পরদিন নিহতের বোন মামলা করেন। মামলায় বলা হয়, ওই দিন বেলা ১১টা ২০ মিনিটের দিকে ১০ বছর বয়সী মেয়েকে স্কুলে দিয়ে অফিসে যান সোহেল রানা। বাসায় তখন একা ছিলেন সারা রোকসানা। বেলা সাড়ে তিনটার দিকে স্কুল ছুটি হলে একাই বাসায় ফেরে মেয়েটি। ঘরে ঢুকে শোবার ঘরে মাকে বিছানায় মুখের ওপর বালিশচাপা অবস্থায় দেখতে পায় সে। ডাকাডাকি করে সাড়া না পেয়ে সে বুঝতে পারে মায়ের শ্বাসপ্রশ্বাস নেই। পরে স্কুলে ফিরে অধ্যক্ষের মুঠোফোন থেকে বাবাকে বিষয়টি জানায়।

খবর পেয়ে সোহেল রানা এবং পরে সারা রোকসানার পরিবারের সদস্যরা বাসায় আসেন। ঘরের একটি জানালার গ্রিল কাটা পাওয়া যায় এবং আলমারি থেকে আনুমানিক ২০ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার খোয়া গেছে বলে জানানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, চোর বা ডাকাত দল গ্রিল কেটে ভেতরে ঢুকে লুটপাটের পর সারা রোকসানাকে হত্যা করেছে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

মো. সোহেল রানা। সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে

পুলিশের সন্দেহ যেখান থেকে

মামলাটি তদন্তের এক পর্যায়ে শুক্রবার দিবাগত রাতে সোহেল রানাকে আটক করে পুলিশ। তদন্ত কর্মকর্তা আদালতে রিমান্ড আবেদনে বলেন, জানালার গ্রিল কাটা থাকলেও আশপাশের কেউ কোনো শব্দ শোনেননি। জানালার ভেতরের বারান্দায় পাওয়া জুতার ছাপের সঙ্গে সোহেল রানার জুতার মিল পাওয়া গেছে, যা সোহেল রানা নিজের বলে স্বীকার করেছেন। তবে বাইরের ছাদ বা বিপরীত পাশে কোনো জুতার ছাপ পাওয়া যায়নি।

রিমান্ড আবেদনে আরও বলা হয়, নিহত চিকিৎসকের মেয়ে পুলিশকে জানিয়েছে, প্রতিদিন স্কুলে যাওয়ার আগে মা তার সবকিছু গুছিয়ে দিয়ে ভেতর থেকে দরজা আটকে দিতেন। তবে ঘটনার দিন দরজা আটকানো হয়নি। এ ছাড়া সোহেল রানা বাসায় ফিরে স্ত্রীকে ওই অবস্থায় দেখেও তাঁকে স্পর্শ বা চিকিৎসার চেষ্টা করেননি। সোহেল রানার ব্যবহৃত আলমারিটি অক্ষত ছিল। ঘটনাস্থলে থাকা পুরোনো খালি গয়নার বাক্সগুলো গুছিয়ে রাখা ছিল, যা দেখে প্রকৃতপক্ষে চুরি বা ডাকাতির কোনো ঘটনা ঘটেনি বলেই পুলিশ মনে করছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, দীর্ঘদিনের দাম্পত্য কলহের কথা স্বীকার করে স্ত্রীর একটি সম্পর্কের বিষয়ে সন্দেহ করার কথা বলেছেন সোহেল রানা।

পুলিশের এই আবেদনে সোহেল রানার বিরুদ্ধে নিহতের পরিবার অভিযোগও উল্লেখ করা হয়েছে। পরিবারের অভিযোগ, সোহেল রানা দীর্ঘদিন ধরে স্ত্রীকে নির্যাতন করে আসছিলেন এবং তাঁর একাধিক নারীর সঙ্গে সম্পর্ক ছিল। মৃত্যুর কিছুদিন আগে সারা রোকসানা বোনকে ফোন করে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছিলেন।

জুলাইয়ে রাজনৈতিক সহিংসতায় নিহত ৬
গত জুলাই মাসে দেশে রাজনৈতিক সহিংসতায় ছয়জন নিহত হয়েছেন। এ ছাড়া এই সময়ে রাজনৈতিক দলগুলোর কোন্দল ও অন্তঃকোন্দলে ১৬৪ জন আহত হয়েছেন। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) প্রকাশিত জুলাই মাসের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

দেশের ১৬টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ, এইচআরএসএসের নিজস্ব তথ্য সংগ্রহ এবং স্থানীয় প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে এ মাসিক প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইচআরএসএস জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই মাসে ৪৫টি রাজনৈতিক সহিংসতায় ৬ জন নিহত এবং ১৬৪ জন আহত হন। জুন মাসে ৫৮টি সহিংসতায় ৯ জন নিহত এবং ৩৪৬ জন আহন হন। জুলাইয়ে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের ১৪টি ঘটনায় ২ জন নিহত এবং ৪৮ জন আহত হন। বিএনপি–জামায়াত সংঘর্ষের ছয়টি ঘটনায় ৪৪ জন আহত হন এবং বিএনপি–আওয়ামী লীগ সংঘর্ষের তিনটি ঘটনায় ১৩ জন আহত হন। বিএনপি–এনসিপি সংঘর্ষের ৫টি ঘটনায় ৩৮ জন এবং বিএনপি ও অন্যান্য দলের মধ্যে ১৪টি সংঘর্ষে ১৬ জন আহত হন। এ ছাড়া অন্যান্য দলের মধ্যে তিনটি সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত এবং পাঁচজন আহত হন। নিহত ছয়জনের মধ্যে বিএনপির তিনজন এবং পার্বত্য চট্টগ্রামভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল জেএসএস ও ইউপিডিএফের তিনজন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাজনৈতিক সহিংসতার পাশাপাশি দুষ্কৃতকারীদের দ্বারা রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীদের ওপর সাতটি হামলার ঘটনায় দুজন আহত এবং পাঁচজন নিহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগের একজন ও বিএনপির চারজন রয়েছেন। এ সময়ে অন্তত ১৫ জন রাজনৈতিক নেতা-কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। সারা দেশে আধিপত্য বিস্তার, দখলদারি, রাজনৈতিক সহিংসতা ও চাঁদাবাজির ৯টি ঘটনায় ৪০টি বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান, দলীয় কার্যালয়ে সংঘর্ষ, হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

মব সহিংসতায় ১৭ জন নিহত

এইচআরএসএস জানায়, জুলাইয়ে চুরি, ডাকাতি, ছিনতাই, বাগ্‌বিতণ্ডা, আধিপত্য বিস্তার, ধর্ম অবমাননাসহ নানা অভিযোগে সংঘটিত ৪৯টি ‘মব’ সহিংসতা ও গণপিটুনির ঘটনায় অন্তত ১৭ জন নিহত এবং ৫১ জন আহত হন।

সাংবাদিক নির্যাতনের তথ্য উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, এ মাসে ৩৬টি ঘটনায় ৫৫ সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হন। এসব ঘটনায় অন্তত ২১ জন আহত, ৯ জন লাঞ্ছনা এবং ৮ সাংবাদিক হুমকির সম্মুখীন হন। ৩ সাংবাদিক আটক এবং আটটি মামলায় ১৪ সাংবাদিককে অভিযুক্ত করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে তিনজনের মৃত্যু

বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়, জুলাইয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে তিনজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে পুলিশ হেফাজতে দুজন ও ডিবি হেফাজতে একজন মারা গেছেন।

এ ছাড়া এ মাসে সারা দেশে কারাগারে কমপক্ষে ১০ আসামির মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে দুজন কয়েদি ও আটজন হাজতি। তাঁদের মধ্যে আওয়ামী লীগের দুজন এবং আটজন জন্য সাধারণ কয়েদি ছিলেন।

শ্রমিক নির্যাতনের বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, জুলাইয়ে ৭৯টি শ্রমিক নির্যাতনের ঘটনায় ২৩ জন নিহত এবং ৭২ জন আহত হন। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশ এবং শ্রমিকদের সুরক্ষামূলক সরঞ্জামের অভাবে দুর্ঘটনায় ৫৫ জন শ্রমিক তাঁদের কর্মক্ষেত্রে মারা গেছেন।

যৌথ বাহিনীর বিশেষ অভিযানে গ্রেপ্তার প্রায় ৯ হাজার

যৌথ বাহিনীর বিশেষ অভিযানে গ্রেপ্তারের তথ্য উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, জুলাইয়ে বিশেষ অভিযানে ৮ হাজার ৭৯৫ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের অধিকাংশই আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা–কর্মী, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী এবং বিভিন্ন রাজনৈতিক ও উগ্রপন্থী সংগঠনের সদস্য।

এইচআরএসএস জানায়, এ মাসে বিভিন্ন দলের রাজনৈতিক নেতা–কর্মীদের নামে ৪১টির বেশি মামলা হয়েছে। এসব মামলায় ৮৮৭ জনের নাম উল্লেখ করে এবং আরও প্রায় ৫ হাজার ১৯ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। পাশাপাশি রাজনৈতিক ও অন্যান্য মিলিয়ে ১৯৩টি ঘটনায় অন্তত ৯ হাজার ১৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে অন্তত ৩১৮ জন আওয়ামী লীগের নেতা–কর্মী। এ ছাড়া বিএনপির ২৮ জন, এনসিপির ৭ জন ও জামায়াতে ইসলামীর ১ জন রয়েছেন।

সভা–সমাবেশে হামলা

সভা–সমাবেশ ও মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের ঘটনা ঘটেছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, এ মাসে ৯টি সভা ও সমাবেশ আয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরাসরি বা পরোক্ষভাবে বাধা দিয়েছে। এতে ২০ জন আহত হয়েছেন। অন্তত আটটি ঘটনায় আট জনকে আটক ও আটটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় অন্তত ২৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে স্পিকারকে নিয়ে সমালোচনায় একজন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার স্ত্রীকে নিয়ে কটূক্তিতে একজন, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও কটূক্তির অভিযোগে তিনজন এবং অন্যান্য ইস্যুতে তিনজনকে আটক করা হয়েছে।

অন্যদিকে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫–এর বিভিন্ন ধারায় আলাদা তিনটি মামলায় ১৭ জনকে অভিযুক্ত করা হয়। এসব ঘটনায় তিনজনকে আটকও করা হয়েছে।

৯৫ নারী ও শিশু ধর্ষণের শিকার

প্রতিবেদনে বলা হয়েছে, জুলাইয়ে ২৫৮ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে ৯৫ নারী, শিশু ও কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে ৬১ জন ১৮ বছরের কম বয়সী শিশু ও কিশোরী। ১১ নারী ও কন্যাশিশু দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন।

অন্যদিকে ৭৮ নারী ও কন্যাশিশু যৌন নিপীড়নের শিকার হয়েছেন। এর মধ্যে ৪০টি শিশু। যৌতুকের জন্য নির্যাতনে একজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। পারিবারিক সহিংসতার শিকার হয়ে ৪৫ জন নিহত এবং ১০ জন আহত হন। আত্মহত্যা করেছেন ২৩ নারী।

নারী ও শিশু নির্যাতনের ঘটনায় উদ্বেগ জানিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, এ মাসে ১৮০ শিশু নির্যাতনের শিকার হয়, যাদের মধ্যে প্রাণ হারায় ৩৪ এবং শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয় ১৪৬ শিশু।

বিদ্যুৎ ব্যবহার না করলেও ভুতুড়ে বিল আসছে, নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার: গোলাম পরওয়ার
বিদ্যুৎ ব্যবহার না করলেও ভুতুড়ে বিল আসছে এবং সেই বিল নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, ‘তদারকির অভাবে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে। সরকার এসব তদন্ত ও পুনর্যাচাইয়ের কথা বললেও কার্যত দায়িত্বপ্রাপ্তরা কোনো ব্যবস্থা নিচ্ছে না।’

সোমবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘সরকার এখন সংবিধান নিয়ে ব্যস্ত। মন্ত্রী-এমপি, কখনো প্রধানমন্ত্রী জুলাই সনদ ও সংবিধান নিয়ে বিভ্রান্তিকর কাজ ও পরিকল্পনায় ব্যস্ত, বিরোধী দলকে দমনে নতুন ন্যারেটিভ তৈরিতে ব্যস্ত। কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধি, গ্যাস ও বিদ্যুৎ–সংকট নিয়ে তাদের কোনো চিন্তা নেই। জনদুর্ভোগের দিকে কোনো নজর নেই।’

গ্যাসের সংকট, লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষের জীবন দুঃসহ হয়ে উঠেছে উল্লেখ করে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, দেশে দৈনিক ৩৮০ কোটি ঘনফুট চাহিদার বিপরীতে এখন গ্যাসের সরবরাহ হচ্ছে ২১৫ কোটি ঘনফুটেরও কম। প্রতিদিন ১৬৫ কোটি ঘনফুট গ্যাসের ঘাটতি তৈরি হয়েছে। মহেশখালীর এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। আমদানি করা গ্যাসের সরবরাহ কমেছে এবং এর ওপর নির্ভরতার কারণে দাম বাড়ছে।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ‘গ্যাসক্ষেত্রগুলোর উৎপাদন কমে যাচ্ছে। নতুন তেল ও গ্যাসক্ষেত্র অনুসন্ধানের পরিকল্পনা দেখা যাচ্ছে না। দীর্ঘদিন গ্যাস অনুসন্ধানে (আগের) সরকার বিনিয়োগ করেনি, নতুন সরকারও করছে না। এর ফলে রাজধানীসহ বিভিন্ন এলাকায় রান্নার কাজে ব্যাঘাত ঘটছে। এলপিজি সিলিন্ডারের দাম বাড়ায় মানুষের ব্যয় বেড়েছে। সংকটের কারণে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পূর্ণ সক্ষমতায় চালাতে পারছে না। এ জন্য ব্যাপক লোডশেডিং হচ্ছে।’

জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিয়ে গ্যাস–সংকট দূর করার আহ্বান জানিয়ে এই জামায়াত নেতা বলেন, প্রধান গ্যাসক্ষেত্রের উৎপাদন বাড়াতে হবে। এখানে বিনিয়োগ প্রয়োজন। দুর্নীতি বন্ধ করতে হবে। বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন করতে হবে। বিশেষজ্ঞদের কাজে লাগাতে হবে।

নতুন সরকারের পাঁচ মাসে মানুষের ক্ষোভ, বঞ্চনা ও জনদুর্ভোগ বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের কর্মসূচিতে গেলে সরকারের মন্ত্রী-এমপিরা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। তাদের ‘ভুয়া’ ডাক শুনতে হচ্ছে। জুলাই সনদ কেন বাস্তবায়ন হচ্ছে না, সেই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে।

সংবাদ সম্মেলনে বিদ্যুতের ভুতুড়ে বিল বিষয়ে করা এক প্রশ্নের জবাবে সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন বলেন, তাঁদের কাছে শত শত ভুতুড়ে বিলের কপি আছে। সংসদে প্রধানমন্ত্রী এবং বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী বিদ্যুতের সার্ভিস চার্জ না নেওয়ার অঙ্গীকার করেছিলেন। সার্ভিস চার্জ এখনো কাটা হচ্ছে। প্রিপেইড মিটারে ডিমান্ড চার্জ কাটা হচ্ছে। এটা ডিজিটাল চাঁদাবাজি।

নাজিবুর রহমান মোমেন আরও বলেন, ‘অর্থবছরের শেষে জুন মাসে সিস্টেম লস কম দেখানোর জন্য অনুমানের ভিত্তিতে কম বিল করা হয়। তবে জুলাই মাসে মিটার দেখে করলে অনেক বেশি বিল আসে। প্রতিবছর সরকারকে কেন ৬৭ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে, সেটি জনগণের সামনে তুলে ধরতে হবে। মহেশখালীর এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটি, নাকি গার্মেন্টস শিল্পের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র—সেটি খতিয়ে দেখতে হবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, এহসানুল মাহবুব জুবায়ের, কর্মপরিষদ সদস্য জাহিদুর রহমান এবং ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার।

জন্মদিনে দেখুন এই খেয়ালী অভিনেত্রীর ১০টি ইউনিক ফ্যাশন মোমেন্ট
৩ আগস্ট তাঁর জন্মদিন। ফ্যাশন মোমেন্টের দিক থেকে একটু বেশিই বৈচিত্র্যময় তিনি। মোহনীয় এই অভিনেত্রী কিছু.টা খেয়ালীও বটে। নাচের মেয়ে থেকে তিনি আজ আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে নিজের প্রতিভা প্রদর্শন করে দেশের নাম উজ্জ্বল করেছেন ইউনিক সব লুকে। চলুন জন্মদিনে দেখে নিই আশনা হাবিব ভাবনার এমনই কিছু ফ্যাশন মোমেন্ট।

ভিনটেজ ক্যাট লেডি লুকে ভাবনা

ওয়েট লুকে আবেদন ছড়াচ্ছেন তিনি 'র' আমেজে

লাল বেনারসি আর ঝলমলে সোনালি গয়নায় নাচের মোহনীয় মুদ্রায় ভাবনা

ডিপনেক লাল জাম্পস্যুট আর কার্লি চুলে দেখা যাচ্ছে ভাবনাকে

মস্কো আন্তর্কাতিক চলচ্চিত্র উৎসবে বেনারসি প্রিন্সেস লুকে নজরকাড়া গাউন পরেছেন তিনি

কান চলচ্চিত্র উৎসব মাতিয়েছিলেন তিনি রিকশা পেইন্টের ব্লাউজ ও জামদানিতে

'কাক' গাউনে নজর কেড়েছিলেন সেখানে তিনি সবার

লাল বেনারসির চার্মে আকর্ষণ ছড়াচ্ছেন ভাবনা

ওয়াইন স্লিট দেওয়া হলটারনেক গাউনে হলিউড ভাইব দিচ্ছেন আকর্ষণীয় ভাবনা

রেট্রো লুকে সিক্সটিজ আমেজে ভাবনা পার্পল সিকুইন শাড়ির ইউনিক লুক

ছবি: ভাবনার ইন্সটাগ্রাম

পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ‘অপপ্রচার’ বন্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ অ্যাসোসিয়েশনের
সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে যাচাই-বাছাই ছাড়া ‘মিথ্যা, মনগড়া ও কাল্পনিক’ তথ্য ছড়িয়ে ‘অপপ্রচার’ চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। এসব অপপ্রচারে জড়িত ব্যক্তি ও তাঁদের সহযোগীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। সোমবার এক বিবৃতিতে পুলিশ অ্যাসোসিয়েশন এ দাবি জানায়।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ব্যক্তি পুলিশপ্রধান থেকে শুরু করে রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিগত সরকারের সহযোগী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন। যাচাই-বাছাই ছাড়াই তাঁদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে। বিশেষ করে কোনো কর্মকর্তা নতুন কর্মস্থলে যোগ দেওয়ার পরপরই তাঁকে নিশানা করে এ ধরনের প্রচার চালানো হচ্ছে।

পুলিশ অ্যাসোসিয়েশনের ভাষ্য, কয়েকজন ব্যক্তি নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সাংবাদিক পরিচয় দিচ্ছেন। তাঁরা বিভিন্ন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে জনমনে বিদ্বেষ ছড়ানোর পাশাপাশি তাঁদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন।

বিবৃতিতে বলা হয়েছে, কোনো পুলিশ সদস্য অতীতে গুম, খুন, দমন-পীড়ন, নির্যাতন বা অন্য কোনো অপরাধে জড়িত থাকলে প্রচলিত আইন অনুযায়ী নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে শুধু বিগত সরকারের সময়ে চাকরি করার অজুহাতে পেশাদার, সৎ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির কর্মকর্তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

পুলিশ অ্যাসোসিয়েশন বিবৃতিতে আরও বলেছে, এসব প্রচারণার উদ্দেশ্য হলো পুলিশ কর্মকর্তাদের মনোবল ভেঙে দেওয়া এবং সৎ ও দক্ষ কর্মকর্তাদের বিতর্কিত করা। এর মাধ্যমে সামগ্রিকভাবে পুলিশ বাহিনীকে মনোবলহীন করা, জনমনে বাহিনী সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি এবং সরকারের আইনশৃঙ্খলা রক্ষার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে।

এমন পরিস্থিতিতে পুলিশ বাহিনীকে মনোবলহীন করার উদ্দেশ্যে চালানো মানহানিকর অপপ্রচার, মিথ্যা তথ্য ছড়ানো এবং পেশাদার কর্মকর্তাদের বিভ্রান্ত করার চেষ্টায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে পুলিশ বাহিনীর পেশাদারত্ব বজায় রাখা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সচেতন নাগরিক, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।

আদালত প্রাঙ্গণে বিএনপি ও আওয়ামী লীগ–সমর্থক আইনজীবীদের হাতাহাতি

প্রেম ভাঙার গুঞ্জনে কী বললেন ‘প্রেমাম’ নায়িকা
ইনস্টাগ্রাম পোস্টকে কেন্দ্র করে তৈরি হওয়া বিচ্ছেদের গুঞ্জনের জবাব দিলেন ‘প্রেমাম’ অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন।

অনুপমার দাবি, পোস্টগুলো কোনো সম্পর্ক নিয়ে ছিল না। বরং একজন নারী হিসেবে নিজের পরিবর্তন ও আত্ম-উপলব্ধির কথাই তিনি বলতে চেয়েছেন।

সম্প্রতি তেলেগু সিনেমা ‘ক্রেজি কল্যাণম’–এর টিজার প্রকাশ অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন অনুপমা। তিনি বলেন, ‘এটা আমার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট। সেখানে কী পোস্ট করব, সেটা আমি ঠিক করব। আমি কোনো ক্ষোভ প্রকাশ করিনি। একজন নারীর জীবনের পরিবর্তনের একটি অধ্যায় নিয়ে কথা বলেছি। আর সেটা করতে পেরে আমি গর্বিত।’

অনুপমা পরমেশ্বরন

‘প্রেমাম’ মুক্তির পরে কলেজ পালিয়েছিলেন অনুপমা

পোস্টগুলো কোনো নির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ করে দেওয়া হয়েছিল কি না—এমন প্রশ্নের জবাবে অনুপমা বলেন, ‘আমার সম্পর্কে আপনি কী জানেন? আমার জীবন সম্পর্কে আপনি কী জানেন? এটা আমাদের ইনস্টাগ্রাম। আমরা যা ইচ্ছা, তাই পোস্ট করব।’

প্রায় পাঁচ মাস পর সম্প্রতি ইনস্টাগ্রামে ফিরে ভয় কাটিয়ে ওঠা, পরিবর্তনকে গ্রহণ করা এবং নতুনভাবে শুরু করার মতো বিষয় নিয়ে কয়েকটি পোস্ট করেন অনুপমা। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ওঠে, অভিনেতা ধ্রুব বিক্রমের সঙ্গে তাঁর কথিত সম্পর্ক ভেঙে গেছে। তবে অনুপমার বক্তব্যের পর সেই জল্পনা নতুন মোড় নিয়েছে।

অনুপমা ও ধ্রুব ২০২৫ সালে তামিল সিনেমা ‘বাইসন: কালামাডান’–এ একসঙ্গে অভিনয় করেন। এর পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। একই বছরের এপ্রিলে তাঁদের একটি যৌথ স্পটিফাই প্লেলিস্ট নজরে আসে। পরে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা হওয়া নিয়ে জল্পনা আরও বাড়ে। তবে দুজনের কেউই কখনো সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি।

অনুপমা পরমেশ্বরন

সবশেষ অনুপমাকে দেখা গেছে তেলেগু রহস্য–অপরাধভিত্তিক সিনেমা ‘মারিচিকা’–তে। তাঁর নতুন সিনেমা ‘ক্রেজি কল্যাণম’ একটি পারিবারিক রোমান্টিক গল্প। ছবির পটভূমি একটি বিয়ে। এটি পরিচালনা করেছেন বদ্রাপ্পা গাজুলা। এতে আরও অভিনয় করেছেন নরেশ, তরুণ ভাস্কর ও অখিল উদ্দেমারি।

২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রেমাম’ সিনেমায় অভিনয় করে ভারতের গণ্ডি পেরিয়ে বাংলাদেশেও পরিচিতি পান এই তারকা।

ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এতে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। রাত পৌনে ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত দুই পক্ষ মুখোমুখি অবস্থানে ছিল। ছাত্রশিবিরের নেতা-কর্মীরা ক্যাম্পাসের মূল ফটক এবং ছাত্রদল পার্কের মোড় মসজিদে সামনে অবস্থান করছিলেন।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, দিনব্যাপী শাখা ছাত্রশিবির আয়োজিত ‘জুলাই জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক একটি প্রদর্শনী চলছিল। প্রদর্শনীতে ‘বিচারিক হত্যাকাণ্ড (জুডিশিয়াল কিলিং)’ হিসেবে উল্লেখ করে কয়েকজনের ছবি প্রদর্শন করা হয়। সেখানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা গিয়ে ব্যানারটি সরাতে বলে। এ নিয়ে প্রথমে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষের নেতা-কর্মীরা দফায় দফায় লাঠিসোঁটা নিয়ে পাল্টাপাল্টি ধাওয়ায় জড়িয়ে পড়েন। এ সময় উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ, চেয়ার ছোড়াছুড়ি এবং হামলার ঘটনা ঘটে। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন।

ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক শিবলী সাদিক বলেন, ‘জুডিশিয়াল কিলিংয়ের যেসব ছবি আমরা লাগিয়েছি, ছাত্রদল এসে বলে , তারা বরাজাকার, তাদের ছবি রাখা যাবে না, সরিয়ে ফেলতে হবে। আমরা ছাত্রদলকে বলেছি, আপনারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলুন, তারা সিদ্ধান্ত দেবে। আপনারা তো এখানকার অথরিটি (কর্তৃপক্ষ) না এসব নামিয়ে ফেলার জন্য। তো তারা প্রশাসনের সঙ্গে কথা না বলে আমাদের ওপর অতর্কিত হামলা করেছে।’

ছাত্রশিবির নেতা শিবলী সাদিক আরও বলেন, তাঁদের সভাপতির ওপর চড়াও হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় তাঁদের কয়েকজন আহত হন। পরে প্রক্টর এলে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হলে তাঁরা থেমে যান। ছাত্রদলও চলে যায়। কিন্তু তারা হঠাৎ আবার অতর্কিত হামলা চালায়। লাঠিসোঁটা, ইটপাটকেল নিয়ে আক্রমণ করে। তাঁরাও আক্রমণ প্রতিহত করার চেষ্টা করেন।

ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সৃষ্টি হওয়া উত্তেজনা মীমাংসার চেষ্টা করেন উপাচার্য ও প্রক্টর। সোমবার রাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে

রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. ইয়ামিন মুঠোফোনে বলেন, ‘রাজাকারদের যে ছবি ছিল; গোলাম আজম, কাদের মোল্লা নিজামী তারা যে মুক্তিযুদ্ধ বিরোধী ছিল তাদের ছবিগুলো ম্যাডাম খালেদা জিয়ার পাশে টাঙানো বিষয়ে আমরা তাদের বলি এগুলো অপসারণ করতে হবে। এর পরিপ্রেক্ষিতে তারা চেয়ার নিক্ষেপ করে, ধাক্কাধাক্কি হয় এবং আমাদের একজন আহত হয়।’

শিবিরের নেতা–কর্মীরা কারমাইকেল কলেজের ছাত্রশিবিরসহ বহিরাগত নিয়ে এসে হামলা চালায় অভিযোগ করে ছাত্রদল নেতা মো. ইয়ামিন আরও বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধের বিষয়ে কোনো আপোষ করবো না। জুলাই নিয়েও কোনো আপোষ করবো না। এগুলোর বিরুদ্ধে যারা আমরাও তাদের বিরুদ্ধে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমান বলেন, যাঁরা এই মারামারির পেছনে জড়িত, তাঁদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে অতিশিগগিগই বিচার করা হবে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার (ওসি) রফিকুল ইসলাম রাতে প্রথম আলোকে বলেন, ছাত্রদল-ছাত্রশিবিরে মধ্যে হাতাহাতি ঘটনা ঘটেছে। খবর পাওয়ামাত্র তাঁরা ক্যাম্পাসে এসেছেন। এখন পরিবেশ শান্ত। দুই দলের সভাপতি-সম্পাদকদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বৈঠক করছেন।

ঢাকায় সৌদি পররাষ্ট্র উপমন্ত্রী
সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ এল–খেরেজি সোমবার রাতে ঢাকায় পৌঁছেছেন। তিনি মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এ ছাড়া মঙ্গলবার সকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে যৌথ বৈঠক করবেন সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ এল-খেরেজি। মঙ্গলবার বিকেলে ঢাকা ছাড়ার আগে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে বৈঠক করবেন তিনি।

রাতে একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছালে হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

ঢাবিতে সমকামিতার অভিযোগ, কী শাস্তি আছে শৃঙ্খলাবিধিতে?
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমকামিতার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক, আলোচনা-সমালোচনা, তদন্ত, প্রশাসনিক ব্যবস্থা ও ছাত্রসংগঠনগুলোর মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ দেখা গেছে। প্রশ্ন উঠেছে, এমন অভিযোগের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শৃঙ্খলাবিধিতে কী ধরনের শাস্তির কথা বলা আছে। বিস্তারিত ভিডিওতে—

জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ১১–দলীয় ঐক্যের কর্মসূচিতে যা থাকছে
জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদ্‌যাপন ও দেশের নানা সংকট সমাধানের দাবিতে দুই দিনের কর্মসূচি হাতে নিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্য।

কর্মসূচিগুলো হলো ৫ আগস্ট সকাল সাড়ে ১০টায় ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে গণসমাবেশ এবং সারা দেশে জেলা ও উপজেলায় গণমিছিল এবং তেল, গ্যাস, বিদ্যুতের সংকট সমাধান, দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে ৬ আগস্ট ঢাকার মুক্তাঙ্গনে সমাবেশ ও সচিবালয় অভিমুখে যাত্রা। একই দিনে সারা দেশে গ্যাস-বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান।

সোমবার রাতে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১–দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠকে এ কর্মসূচি গ্রহণ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান (মঞ্জু), বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহার, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (ইরান), বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান।

আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ প্রমুখ।

পরে জামায়াতে ইসলামীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভায় গৃহীত কর্মসূচিগুলো জানানো হয়। কর্মসূচির মধ্যে রয়েছে–

৫ আগস্ট বুধবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সকাল ১০টায় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে ১১–দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। সেখান থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আকাশচুম্বী মূল্যবৃদ্ধি, গ্যাস–সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে এবং জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে।

৬ আগস্ট দেশের সব মহানগরী ও জেলায় বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। ঢাকায় বেলা ১১টায় রাজধানীর মুক্তাঙ্গনে ১১–দলীয় ঐক্যের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি পালন করা হবে। কর্মসূচি শেষে সচিবালয়ে স্মারকলিপি দেওয়া হবে।

পদ্মা ব্যারাজ: পানিসংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার তাগিদ
দেশের দীর্ঘমেয়াদি পানিনিরাপত্তা নিশ্চিত করা, কৃষি উৎপাদন বাড়ানো, খাদ্যনিরাপত্তা রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পদ্মা ব্যারাজ প্রকল্পকে গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যোগ হিসেবে দেখছেন নীতিনির্ধারক, অর্থনীতিবিদ, প্রকৌশলী ও শিক্ষাবিদেরা। তাঁদের মতে, প্রকল্পটি বাস্তবায়নে তথ্যভিত্তিক পরিকল্পনা, বৈজ্ঞানিক মূল্যায়ন, ব্যয়সাশ্রয়ী ব্যবস্থাপনা এবং সমন্বিত পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পরিবেশগত, সামাজিক ও আঞ্চলিক কূটনৈতিক প্রভাবও বিবেচনায় নিতে হবে।

আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত ‘পদ্মা ব্যারাজ: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথাগুলো বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ইনস্টিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন ফাউন্ডেশন (আইজিসিএফ)।

গোলটেবিল বৈঠকে নীতিনির্ধারক, অর্থনীতিবিদ, প্রকৌশলী, শিক্ষাবিদ, উন্নয়নবিশেষজ্ঞ ও গণমাধ্যম ব্যক্তিত্বরা অংশ নেন। আলোচনায় পদ্মা ব্যারাজ প্রকল্পের সম্ভাব্য অর্থনৈতিক, সামাজিক, পরিবেশগত ও জলবায়ুগত প্রভাব, পানি ব্যবস্থাপনা, কৃষি উৎপাদনশীলতা, খাদ্যনিরাপত্তা এবং টেকসই উন্নয়নের বিভিন্ন দিক উঠে আসে।

জিডিপিতে প্রবৃদ্ধির সম্ভাবনা

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বাংলাদেশের অন্যতম বড় সমস্যা কখনো অতিরিক্ত পানি, আবার কখনো পানির ঘাটতি। কিন্তু বাস্তবে এ বিষয়ে একমাত্র যুগান্তকারী মাইলফলক গঙ্গার পানিবণ্টন চুক্তি গ্রহণ করা হয় ১৯৭৭ সালে। এর পরে নানাবিধ পরিকল্পনা নেওয়া হলেও সেভাবে বাস্তবায়ন করা হয়নি। বর্তমানে প্রধানমন্ত্রীর নির্দেশনায় জনগণের আকাঙ্ক্ষাকে মাথায় রেখে ব্যারাজের নকশা পরিবর্তন করা হয়েছে। পদ্মা ব্যারাজ প্রকল্পের নির্মাণকাজ সম্পন্ন হলে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) অতিরিক্ত শূন্য দশমিক ৫ শতাংশ থেকে ১ শতাংশ পর্যন্ত প্রবৃদ্ধি যোগ হবে।

‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে বাস্তবায়নের উদ্যোগ

প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ বলেন, ‘আমাদের ইলেকশন মেনিফেস্টোতে একটি মেগা প্রজেক্ট ছিল, সেটি হলো এই পদ্মা ব্যারাজ। আমরা অতি দ্রুত পদ্মা ব্যারাজ নিয়ে পদক্ষেপ নেব। এ ক্ষেত্রে আমরা “সবার আগে বাংলাদেশ” ফর্মুলাই প্রয়োগ করব। অন্য কোনো দেশের খবরদারি বা নজরদারি মেনে নেওয়া হবে না। আমাদের জনগণের জন্য এই পানি সমস্যা ও দুর্যোগ মোকাবিলায় যা যা করতে হবে, তার সবকিছুই সরকার করবে।’

আঞ্চলিক পানিনিরাপত্তা নিয়েও সতর্কতা

গবেষণা সংস্থা দ্য ফাউন্ডেশন ফর স্ট্রাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের (এফএসডিএস) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর বলেন, চীন ২০২৫ সালে ব্রহ্মপুত্রের উজানে যে মেগা প্রকল্প শুরু করেছে, তা ২০৩০ সালে সম্পন্ন হওয়ার কথা এবং এর মাধ্যমে ৬৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে আঞ্চলিক পানিনিরাপত্তা ও ভূরাজনীতিতে এর গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে। পাশাপাশি ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নে ব্যয় নিয়ন্ত্রণ ও দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করাও জরুরি।

শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণের ওপর জোর

অনুষ্ঠানে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোশিওলজি বিভাগের অধ্যাপক বুলবুল সিদ্দিকী। তিনি বলেন, দেশের ৪টি বিভাগ, ১৯টি জেলা এবং প্রায় সাত কোটি মানুষের প্রয়োজন বিবেচনায় রেখে ষাটের দশক থেকেই পদ্মা ব্যারাজ নিয়ে আলোচনা শুরু হয়। গঙ্গার পানিবণ্টন চুক্তি এবং পদ্মা ব্যারাজ পরস্পর সম্পর্কযুক্ত। বাংলাদেশের অন্যতম বড় সমস্যা হলো শুষ্ক মৌসুমে পর্যাপ্ত পানি সংরক্ষণ করতে না পারা। আবার পদ্মায় পানি থাকলেও অনেক শাখা নদীতে সেই পানি পৌঁছায় না। এসব বিষয় বিবেচনায় নিয়ে সরকারের নীতি প্রণয়নে সহায়ক সুপারিশ তৈরি করাই এ ধরনের সংলাপের উদ্দেশ্য।

সম্ভাবনার পাশাপাশি ঝুঁকিও বিবেচনার আহ্বান

গোলটেবিলের আয়োজক ইনস্টিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহমুদুর রহমান বলেন, পদ্মা ব্যারাজ শুধু একটি বড় অবকাঠামো প্রকল্প নয়; এর সঙ্গে পানিনিরাপত্তা, কৃষি, খাদ্য উৎপাদন, নদীর প্রবাহ, পলি ব্যবস্থাপনা, সুন্দরবন, জীববৈচিত্র্য, আঞ্চলিক পানি কূটনীতি এবং বিপুল সরকারি বিনিয়োগের বিষয় জড়িত। সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) নিজস্ব অর্থায়নে ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটির প্রথম ধাপ অনুমোদন করেছে। তাই প্রকল্পটির সম্ভাবনার পাশাপাশি কারিগরি, পরিবেশগত, অর্থনৈতিক, সামাজিক ও কূটনৈতিক ঝুঁকিও সমান গুরুত্ব দিয়ে মূল্যায়ন করা প্রয়োজন।

গোলটেবিল বৈঠকে জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য নুরুল ইসলাম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. জাভেদ হোসেন, ঢাকা স্ট্রিমের সম্পাদক ইফতেখার মাহমুদ, জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির ডক্টরাল ফেলো ও ভূরাজনৈতিক বিশ্লেষক আসিফ বিন আলী, র‍্যানকন ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা সুবাইল বিন আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

দর-কষাকষি শেষ, দক্ষিণ কোরিয়ার সঙ্গে সিইপিএ সই শিগগিরই: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রস্তাবিত সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেন, এই সিইপিএ শুধু দ্বিপক্ষীয় বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক জোটের শক্তিশালী ভিত্তিও তৈরি করবে।

আজ সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে দক্ষিণ কোরিয়ার সফররত বাণিজ্যমন্ত্রী ইয়ো হান-কুর সম্মানে আয়োজিত এক নৈশভোজ অনুষ্ঠানে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী। এ সময় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাণিজ্যসচিব মো. আতাউর রহমান খান।

নৈশভোজ শেষে বাণিজ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, বাণিজ্যমন্ত্রী অনুষ্ঠানে বলেন যে অল্প সময়ে দক্ষিণ কোরিয়া অর্থনৈতিক উন্নয়নের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলাদেশের জন্য দেশটির এ অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, উন্নয়ন সহযোগিতার মধ্য দিয়ে শুরু হওয়া দুই দেশের সম্পর্ক এখন বাণিজ্য, বিনিয়োগ, শিল্পায়ন, উদ্ভাবন ও যৌথ সমৃদ্ধির অংশীদারত্বে পরিণত হয়েছে।

স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে উত্তরণের প্রাক্কালে বাংলাদেশ বৈশ্বিক অর্থনীতির সঙ্গে আরও গভীরভাবে সম্পৃক্ত হচ্ছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, এ অবস্থায় সিইপিএ চুক্তি দুই দেশের অর্থনৈতিক সহযোগিতাকে আরও বিস্তৃত ও বহুমাত্রিক করবে।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী সিইপিএ আলোচনায় যুক্ত দুই দেশের কর্মকর্তা, আলোচক, কারিগরি বিশেষজ্ঞ ও অংশীজনদের অবদানের প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, আইনি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হলে শিগগিরই চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হবে। এর মাধ্যমে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশকে নিজের ‘দ্বিতীয় শহর’ হিসেবে উল্লেখ করেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো হান-কু। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি, শিল্পভিত্তি এবং বড় বাজার দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের উল্লেখযোগ্য সুযোগ তৈরি করেছে।

চট্টগ্রামে কাজ করার অভিজ্ঞতার কথা তুলে ধরে ইয়ো হান-কু বলেন, সেই অভিজ্ঞতার কারণেই উভয় দেশের সিইপিএ আলোচনা দ্রুত শেষ করায় তিনি অগ্রাধিকার দিয়েছেন।

ইয়ো হান-কু বলেন, প্রস্তাবিত চুক্তি আগামী দুই দশকে দুই দেশের বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্বকে আরও শক্তিশালী করবে। এর মাধ্যমে একটি স্থিতিশীল আইনি কাঠামো তৈরি হবে, যা বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যবসায়ীদের এই চুক্তির সর্বোচ্চ সুবিধা কাজে লাগানোর আহ্বান জানিয়ে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের সরকার ও জনগণের আতিথেয়তার জন্য তিনি কৃতজ্ঞ।

ফুটবল মাঠের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল এক ছাত্রের
বগুড়ার শেরপুর উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধ থামাতে গিয়ে প্রাণ হারিয়েছে জামিল শেখ (১৬) নামের এক শিক্ষার্থী। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

জামিল শেখ উপজেলার শেরুয়া দহপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় কয়েকজন বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে স্থানীয় কিশোর ও যুবকেরা বিদ্যালয় মাঠে ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে খেলোয়াড়দের মধ্যে তর্ক ও উত্তেজনা তৈরি হয়। মাঠে বসে খেলা দেখছিল জামিল। পরিস্থিতি শান্ত করতে এগিয়ে গেলে শেরুয়া দহপাড়া গ্রামের শাকিল (২২) তার ওপর চড়াও হন। পরে শাকিলের লাথি ও কিল-ঘুষির আঘাতে জামিল মাঠেই লুটিয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অভিযুক্ত শাকিল একই এলাকার শফিকুল ইসলামের ছেলে। ঘটনার পর তিনি এলাকা ছেড়ে পালিয়ে গেছেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বলেন, জামিলের তলপেটসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় নিহত কিশোরের পরিবার হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছে।

শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, ফুটবল খেলা নিয়ে সৃষ্ট বিরোধ থেকেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

ভারতের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের আহ্বান আইসিসি বাংলাদেশের
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেছে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ (আইসিসি বাংলাদেশ)। আজ সোমবার ঢাকায় আইসিসি বাংলাদেশের সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে জোর দেওয়া হয়। এ ছাড়া অর্থনৈতিক সহযোগিতাসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়।

বৈঠকে আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান; ভাইস প্রেসিডেন্ট নাসের এজাজ বিজয়; নির্বাহী পর্ষদের সদস্য তপন চৌধুরী, সিমিন রহমান ও আব্দুল হাই সরকার এবং মহাসচিব আতাউর রহমান, মহাব্যবস্থাপক (জিএম) অজয় বিহারী সাহা ও উপমহাব্যবস্থাপক (ডিজিএম) সৈয়দা শাহনেওয়াজ লতিকা এবং ভারতের ডেপুটি হাইকমিশনার পবন কুমার বাধে ও দ্বিতীয় সচিব (অর্থনৈতিক ও বাণিজ্য) গৌরব কুমার আগারওয়াল প্রমুখ উপস্থিত ছিলেন। আইসিসি বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারতের বিশ্ব অর্থনীতির অন্যতম শক্তিশালী কেন্দ্র হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। তিনি সীমান্তবর্তী এলাকায় যৌথ উদ্যোগে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলা, বেসরকারি খাতের ভূমিকা বাড়ানো এবং বাণিজ্য ও বিনিয়োগে কোনো সমস্যা হলে ভারতীয় হাইকমিশনের সঙ্গে যোগাযোগের আহ্বান জানান।

আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশ ও ভারতের ক্রমবর্ধমান অর্থনৈতিক অংশীদারত্বকে আরও এগিয়ে নিতে বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তিনি জানান, ২০২৪-২৫ অর্থবছরে দুই দেশের দ্বিপক্ষীয় পণ্য বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১১ দশমিক ৩৯ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে বাংলাদেশ ভারতে ১ দশমিক ৭৬ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি এবং ভারত থেকে ৯ দশমিক ৬২ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে।

মাহবুবুর রহমান বাংলাদেশি পণ্যের জন্য ভারতের বাজারে সহজ প্রবেশাধিকার, অশুল্ক বাধা দূর, পণ্যের মানদণ্ডের সমন্বয়, শুল্ক ও কাস্টমস প্রক্রিয়া সহজ করা এবং কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সিইপিএ) দ্রুত সম্পন্নের ওপর জোর দেন। তিনি সার্ককে কার্যকর করা, বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল (বিবিআইএন) মোটর ভেহিকেলস অ্যাগ্রিমেন্ট বাস্তবায়ন, বিমসটেকের সহযোগিতা বাড়ানো এবং বাংলাদেশি পণ্যের ওপর, বিশেষ করে পাট ও পাটজাত পণ্যের ক্ষেত্রে অ্যান্টিডাম্পিং-সংক্রান্ত সমস্যার সমাধানের আহ্বান জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বিনিয়োগ, রিজিওনাল ভ্যালু চেইন, মাল্টিমোডাল কানেক্টিভিটি, নবায়নযোগ্য জ্বালানি, সীমান্তবর্তী বিদ্যুৎ–বাণিজ্য, ডিজিটাল বাণিজ্য, ফিনটেক, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), জলবায়ু অর্থায়ন, টেকসই শিল্পায়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

বড়ো শহরের ছোট গল্প—শহরের না বলা গল্প
লেখালেখি ছেড়ে দিয়েছি অনেক দিন হলো। এখন পড়াতেই বেশি মনোযোগ। যতই পড়ি, ততই মনে হয় আরও বেশি পড়া বাকি। কী সব ছাইপাঁশ লিখে এত দিন মূল্যবান সময় নষ্ট করেছি। পড়তে গিয়ে কিছু কিছু বই হৃদয়ে অনুরণন তোলে, মগজে ঝাঁকি দেয়। কথাসাহিত্যিক মোশাহিদা সুলতানা ঋতুর ‘বড়ো শহরের ছোট গল্প’ ঠিক তেমনই একটা বই।

বইটির ফ্ল্যাপের লেখা আছে।— ‘সমাজের মাপে যে মানুষেরা ক্ষুদ্রাতিক্ষুদ্র তাদের জন্ম, জীবন, সংগ্রাম ও মৃত্যুর সাক্ষী হয়ে শহর বড়ো হতে থাকে অবিরাম। মাটির গভীরের শিলাস্তরের অজানা বিন্যাসের মতোই শহরবাসীর জীবন অজানা-অদৃশ্য-অস্পষ্ট স্তরে ভর করে দাঁড়িয়ে থাকে, যেন এই পুরো শহরটা চেপে বসে আছে মানুষের সিনার ওপর, চাপটা সরিয়ে নিলেই উগরে বেড়িয়ে আসবে নিজ নিজ রূপে। স্তরগুলোর উন্মোচন শুরু হলে একেকটা জগদ্দল পাথর কেঁপে ওঠে, প্রবাহিত হয় জীবন, আর শুরু হয় একেকটি গল্প। হঠাৎ চাকরি হারানো করপোরেট এক্সিকিউটিভ, বেতন না পাওয়া শিক্ষক, ব্র্যান্ডপ্রেমী ব্যবসায়ী কন্যা, ভালোবাসার কাঙাল জুতাশ্রমিক, গন্তব্যহীন বহুগামী মানুষ, নৈকট্যহীন নারী-পুরুষ, জীবনসঙ্গীর খোঁজে উচ্চশিক্ষিত মানুষ, পরিচয় সংকটে থাকা কৃষক সন্তান, সন্তানের আকাঙ্ক্ষায় গৃহবধূ, কোথাও না থাকা ইয়াবা ব্যবসায়ী, বিদেশি-বিনিয়োগনির্ভর মৌসুমি ব্যবসায়ী, অভিযানপিপাসু যুবক, ক্ষুদ্র ঋণে জর্জরিত মা, আশ্রয়হীন পাগল, কিংবা তলায় থাকা গৃহকর্মী, ড্রাইভার, গার্মেন্টস শ্রমিক, প্রবাসী শ্রমিক—এসব গল্পে নড়েচড়ে ওঠে, জানান দেয় তাদের অস্তিত্ব, তারপর অনড় পাহাড়ের মতো মানুষের হৃদয়ে ঘাপটি মেরে থাকে একেকটি গল্প হয়ে। ‘বড়ো শহরের ছোট গল্প’ বইটি এই সময়কে ধারণ করে এমন ১৫টি ছোট গল্পের একটি সংকলন। সরল স্বঃতস্ফূর্ত বর্ণনায় লেখা গল্পগুলো এগিয়ে যায় সাবলীল গতিতে আর দাঁড় করায় অব্যক্ত অনুভূতির মুখোমুখি।’

বইটার সংক্ষিপ্ত সারমর্ম এখানে তুলে ধরা হয়েছে। আমি তাই শুধু বইটা পড়ে আমার যে অনুভূতি হয়েছে, সেদিকেই আলোকপাত করার চেষ্টা করব। শুরুতেই বলে নেওয়া ভালো, আমি কোনো সাহিত্যবোদ্ধা নই। একজন সাধারণ পাঠক মাত্র। এই বইয়ে গল্প আছে ১৫টি। গল্পগুলো পড়ার পর মনে হয়েছে এগুলো নিয়ে আলাদা আলাদাভাবে এক একটা উপন্যাস লেখা সম্ভব; কিন্তু লেখক সেদিকে না গিয়ে গল্পের বিষয়বস্তুকেই প্রাধান্য দিয়েছেন। ফেনিয়ে গল্পের পরিধি না বাড়িয়ে মেদহীন ভাষায় গল্পগুলো লিখেছেন। যাতে করে পাঠক সহজেই গল্পের বিষয়বস্তুর সঙ্গে নিজেকে রিলেট করতে পারে। আমি এক একটা গল্প পড়ার সময়ে টের পাচ্ছিলাম গল্পের চরিত্রগুলো আমার আশপাশে চলাফেরা করছে। এটা একটা অদ্ভুত অনুভূতি। প্রতিটি গল্প শেষ করে আমি বেশ কিছুটা সময় নিয়ে বিষয়বস্তুকে আত্মীকরণ করেছি। তারপর আবার নতুন একটা গল্প পড়া শুরু করেছি।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: dp@prothomalo.com

আমি নিশ্চিতভাবেই বলতে পারি লেখকের বাস্তব অভিজ্ঞতার আলোকে গল্পগুলো লেখা। তাই চরিত্রগুলো বাস্তব হয়ে আমার কাছে ধরা দিচ্ছিল। লেখক খুব কমই কল্পনার আশ্রয় নিয়েছেন বলে আমার ধারণা। বইটিকে শহরের প্রান্তিক মানুষের গল্প নামেও নামকরণ করা যেতে পারে। গল্পগুলোর নামকরণও খুবই সাদামাটা। বইয়ের গল্পগুলো যথাক্রমে—অপরিচিত কোনো মানুষের সঙ্গে কথা বলতে চাই, বেসরকারি, স্বপ্ন সংক্রমণ, অ্যালোপেসিয়া আরেয়াটা, শিক্ষকের বৌ, উচ্চবংশের লোক, আইলাইনার, পাগলের বৌ, ঝরাপাতার বন্ধন, প্রডিউসারের জন্মদিন, সাদা লঞ্চ, রানীপছন্দ, প্রাণীবিদের জীবনবোধ, পাখির গু, পারুল আপা।

বাংলাদেশে এখন ম্যাজিকরিয়ালিজম (জাদুবাস্তবতা) আর সুররিয়ালিজম (পরাবাস্তবতা) নিয়ে বিশাল আকারে মাতামাতি শুরু হয়েছে। এখন আমাদের সবকিছুকেই এদের দাঁড়িপাল্লায় মাপা হচ্ছে। কিন্তু আমি একটা বিষয় বুঝি। আমাদের গল্পগুলো বলতে হবে আমাদের ভাষায়, আমাদের বাস্তবতায় দাঁড়িয়ে। আমার চরিত্রগুলোকে নির্মাণ করতে হবে আমাদের সামাজিক পেক্ষাপটে। তাদের শক্তি এবং অসহায়ত্বের জায়গাটাও নির্মাণ করতে হবে আমাদের নিজস্ব দৃষ্টিকোণ থেকে। ম্যাজিকরিয়ালিজম আর সুররিয়ালিজম দিয়ে তাদের অসহায়ত্বকে কোনোভাবেই অতিক্রম করা যাবে না। সেগুলোকে অতিক্রম করতে হলে বুঝতে হবে আমাদের ভৌগোলিক এবং অর্থনৈতিক অবস্থানকে। বুঝতে হবে আমাদের প্রশাসনিক এবং সামাজিক কাঠামোকে। আমাদের কাঠামোর মধ্যে থেকে কোনটা সম্ভব আর কোনটা অসম্ভব, সেটা আমরা সবাই জানি। এই বইয়ের গল্পের চরিত্রগুলো আমাদের দৈনন্দিন জীবনের চেনা এবং জানা। কিন্তু আমরা উন্নয়ন বা আলগা ঠাট দেখাতে গিয়ে প্রতিনিয়ত তাদের অবজ্ঞা করে চলি।

আমি আলাদাভাবে গল্পগুলোর বিষয়বস্তু নিয়ে আলোচনা না করে সেটাকে পাঠকের চমকের জন্যই রেখে দিচ্ছি। সব কটি গল্পই আপনাকে ভাবাবে। তবে কিছু কিছু গল্পের মধ্যে যেন নিজেকেই আবিষ্কার করেছি এবং চমকিত হয়েছি। আমার জীবন প্রণালি যেহেতু প্রান্তিক পর্যায় থেকে শুরু করে শহরের শীর্ষ পর্যায় পর্যন্ত বিস্তৃত তাই বোধহয় বিষয়বস্তুগুলো আমাকে বেশি তাড়িত করেছে। এখানে আরেকটা বিষয় উল্লেখ্য, সেটা হচ্ছে শহরের এইসব মানুষদের সঙ্গে আমাদের প্রতিদিন দেখা হয়, কথা হয়; কিন্তু আমরা কেউই তাদের গল্পগুলো জানার চেষ্টা করি না। কারণ, আমাদের নিজেদের ফেইক জীবনে (ফেসবুক জীবনে) আমরা অলীক সব সমস্যা তৈরি করে রেখেছি। আর সেগুলো সমাধানের জন্য রয়েছে হাজার হাজার লাখ লাখ পীর (মোটিভেশনাল স্পিকার) আমাদের সমস্যা যেমন অলীক পীরদের সমাধানও তেমনি ধোঁয়াশা। আমরা সবাই যেন একটা গোলকধাঁধায় আটকে গেছি যার থেকে পরিত্রাণের কোনো উপায় নেই।

লেখককে আবারও ধন্যবাদ আমাদের আশপাশের মানুষদের নিয়ে আমাদের ভাষায় গোলগুলো বলার জন্য। বইটা পড়ে অনেক দিন পর লিখতে বসলাম। তবে দুঃখের সঙ্গে একটা বিষয় লক্ষ করলাম এমন চমৎকার একটা বইয়ের গুডরিডসে রিভিউ মাত্র তিনটা তখন বুঝলাম আমরা আসলে আমাদের সমস্যা এবং সম্ভাবনাগুলোকে আমাদের দৃষ্টি দিয়ে না দেখে উন্নত বিশ্বের দৃষ্টি দিয়ে দেখি। যাদের কাছে শহরের ছোট পেশার মানুষেরা অপাঙ্‌তেয় তবে ব্যবসার উপকরণ। বইয়ের প্রচ্ছদ দেখে আমার হাইস্কুল পড়ুয়া মেয়ে বলল; অনেক দিন পর একটা প্রচ্ছদ দেখে মুগ্ধ হলাম। সেজন্য ধন্যবাদ পাবেন তানিয়া তাবাসসুম। পরিশেষে এমন বইয়ের বহুল পাঠ হোক সেই কামনা করছি।

প্রশাসকের ওপর হামল: রাস্তা কেটে দিল ডিএনসিসি
রাজধানীর উত্তরখানে নেপচুন অ্যাকসেসরিজ সলিউশন কারখানার সামনে রাস্তা কেটে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল রোববার ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান ও সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের ওপর হামলার জেরে এ ঘটনা ঘটে। কারখানার সামনে বর্জ্য ফেলা নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল; আদালত থেকে নিষেধাজ্ঞা পাওয়ার পরও ডিএনসিসি সড়কের ওপর বর্জ্য ফেলছিল। ডিএনসিসির দাবি, পানিনিষ্কাশনের নালার জন্য রাস্তা কাটা হয়েছে, যা এতদিন কারখানার বাধায় সম্ভব হয়নি।

ভারতে বসে শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না দেন, দীনেশ ত্রিবেদীকে পররাষ্ট্র উপদেষ্টা
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ব্যক্তি যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, সে বিষয়ে ভারত সরকারের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে…

শহরে ঘুরে বেড়াচ্ছিল তিন গরু, আটক করল পৌর কর্তৃপক্ষ
চা-বাগানে ছেড়ে দেওয়া গরু প্রায়ই চলে আসছিল শ্রীমঙ্গল পৌর শহরে। সড়কে যান চলাচলে বিঘ্ন, বাজারে সবজি নষ্ট এবং বাসাবাড়ির গাছপালা খেয়ে ফেলার অভিযোগে অতিষ্ঠ ছিলেন নগরবাসী। এমন পরিস্থিতিতে সোমবার অভিযান চালিয়ে তিনটি গরু আটক করেছে পৌর কর্তৃপক্ষ।

পৌরসভা সূত্রে জানা যায়, আটক হওয়া তিনটি গরুর মধ্যে দুটির মালিক শহরের পাশের ভুরভুরিয়া চা–বাগানের বাসিন্দা দুরপতি রবিদাস ও মানিক রবিদাস। অপর একটি গরুর মালিক গরু নিতে পৌরসভায় না আসায় তাঁর নাম জানা যায়নি।

অলক দেবনাথ, শ্রীমঙ্গল  পৌর এলাকার বাসিন্দাদীর্ঘদিন ধরে শহরে অবাধে ঘুরে বেড়ানো গরুর কারণে আমরা চরম ভোগান্তির মধ্যে আছি। প্রায় প্রতিদিনই গরুগুলো বাসার আঙিনায় ঢুকে ফুলের গাছ, ফলের গাছ ও বিভিন্ন শৌখিন গাছপালা নষ্ট করে। অনেক সময় বাড়ির গেইট খোলা থাকলে আরও ভেতরে চলে আসে। পৌরসভার এ উদ্যোগকে স্বাগত জানাই।

শহরে অবাধে গবাদিপশু ছেড়ে দেওয়ার কারণে নাগরিকদের দীর্ঘদিনের ভোগান্তির অভিযোগ পেয়ে আসছিল পৌর কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে কয়েক দিন আগে পৌরসভার পক্ষ থেকে মাইকিং ও বিজ্ঞপ্তির মাধ্যমে গরুর মালিকদের সতর্ক করা হয়েছিল। কিন্তু এরপরও অনেকেই গরুগুলো নিয়ন্ত্রণে আনেননি। তাই জনস্বার্থে সোমবার অভিযান পরিচালনা করে শহরের বিভিন্ন স্থান থেকে তিনটি গরু আটক করে পৌরসভায় আনা হয়।

শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত দুজন মালিক পৌরসভায় এসেছিলেন। তাঁদের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নিয়ে গরুগুলো ছেড়ে দেওয়া হবে। ভবিষ্যতে কেউ এভাবে গবাদিপশু অবাধে ছেড়ে দিলে তাঁদের বিরুদ্ধে জরিমানাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নাগরিকদের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক দিনে শহরের বিভিন্ন এলাকায় ৮ থেকে ১০টি গরু দুই থেকে তিনটি করে দলে বিভক্ত হয়ে শহরের বিভিন্ন সড়ক, বাজার ও আবাসিক এলাকায় অবাধে ঘুরে বেড়াচ্ছিল। এতে একদিকে যান চলাচলে বিঘ্ন ঘটছিল, অন্যদিকে এসব গরু বাসাবাড়িতে ঢুকে ফুল, ফল ও গাছপালা নষ্ট করছিল। এ ছাড়া সবজি বাজারে ঢুকে সবজি খেয়ে ফেলা ও নষ্ট করা, দোকানের সামনে মলমূত্র ত্যাগ করা এবং শহরের ডাস্টবিনে মুখ ঢুকিয়ে ময়লা-আবর্জনা চারদিকে ছড়িয়ে দেওয়ায় পরিবেশও নোংরা হচ্ছিল। সবচেয়ে বেশি গরু দেখা যায় শহরের স্টেশন সড়ক, নতুন বাজার ও ডাকবাংলোপাড়া এলাকায়।

শহরের ডাকবাংলো পাড়ার বাসিন্দা অলক দেবনাথ প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন ধরে শহরে অবাধে ঘুরে বেড়ানো গরুর কারণে আমরা চরম ভোগান্তির মধ্যে আছি। প্রায় প্রতিদিনই গরুগুলো বাসার আঙিনায় ঢুকে ফুলের গাছ, ফলের গাছ ও বিভিন্ন শৌখিন গাছপালা নষ্ট করে। অনেক সময় বাড়ির গেইট খোলা থাকলে আরও ভেতরে চলে আসে। পৌরসভার এ উদ্যোগকে স্বাগত জানাই। নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হলে শহরবাসী অনেকটাই স্বস্তি পাবে।’

গরুর মালিকেরা জানান, তাঁরা গরুগুলো চা-বাগানে ছাড়েন। কিন্তু ইদানীং গরুগুলো শহরে চলে আসে। আটক দুটি গরুর মালিক মানিক রবিদাস বলেন, ‘আমরা প্রতিদিন গরুগুলো চা–বাগানে ছেড়ে দিই। সেখানে প্রচুর ঘাস থাকায় সেগুলো সারা দিন বাগানেই চরে বেড়ানোর কথা। কিন্তু কীভাবে যে শহরের ভেতরে চলে যায়, তা বুঝতে পারছি না। পৌরসভার অভিযানের পর বিষয়টির গুরুত্ব বুঝতে পেরেছি। ভবিষ্যতে গরুগুলোকে আরও সতর্কতার সঙ্গে দেখভাল করব এবং বেঁধে রাখার ব্যবস্থা করব, যাতে এগুলো আর শহরে প্রবেশ করতে না পারে।’

বগুড়ায় ব্যাংক কর্মকর্তাকে অপহরণ–মুক্তিপণ আদায়ের অভিযোগে এনসিপি নেতার বিরুদ্ধে মামলা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের এক কর্মকর্তাকে তুলে নিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে থানায় মামলা হয়েছে। ভুক্তভোগী দাবি করে আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন।

গত রোববার রাতে করা মামলায় এনসিপি নেতা শওকত ইমরানসহ চারজনের বিরুদ্ধে অপহরণ ও ৮২ হাজার টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ করা হয়েছে।

মামলার বাদী আশরাফুল ইসলাম ইসলামী ব্যাংকের নওগাঁ শাখার জুনিয়র ট্রেইনি অফিসার। তাঁর বাড়ি বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকায়।

এজাহারে বাদী আশরাফুল ইসলাম উল্লেখ করেন, তিনি শনিবার দুপুরের দিকে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের নতুন ভবনের দক্ষিণ গেটসংলগ্ন ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে কিছু টাকা তুলে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তিনমাথা রেলগেট এলাকায় ফ্লাইওভারের নিচে পৌঁছালে এনসিপি নেতা শওকত ইমরানসহ অজ্ঞাতনামা চারজন দুটি মোটরসাইকেলযোগে এসে অটোরিকশার গতিরোধ করেন। এরপর জোরপূর্বক মোটরসাইকেলে তুলে পুরান বগুড়ার একটি ছাত্রাবাসে নিয়ে আটকে রেখে জিম্মি করেন। এ সময় মারধর ও নির্যাতন করে অস্ত্রের মুখে ৮২ হাজার টাকা, ২টি মুঠোফোনসহ ইসলামী ব্যাংকের এটিএম কার্ড কেড়ে নেন। পরে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে জোরপূর্বক জবানবন্দি রেকর্ড করা হয়। তাঁকে জিম্মি করে পরিবারের কাছে আরও ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না পাঠালে হত্যার হুমকিও দেওয়া হয়।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে এনসিপি নেতা শওকত ইমরান বলেন, ‘আশরাফুল ইসলাম সাবেক শিবির নেতা। তিনি বিভিন্ন নারীর নামে ফেসবুক আইডি খুলে বিভিন্ন লোকজনের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতেন। আমার পরিচিত একজন ছোট ভাইয়ের কাছ থেকে অনলাইন প্রতারণার মাধ্যমে আশরাফুল ২৫ হাজার টাকা হাতিয়ে নেন। তাঁকে ডেকে তাঁর দুটি মুঠোফোন সেট পরীক্ষা করি; তাতে মেয়েদের নামে আইডি লগিং পাওয়া যায়। পরে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ২৫ হাজার টাকা তিনি ফেরত দেন।’

শওকত ইমরান আরও বলেন, ‘আশরাফুলের কাছে থাকা দুটি মুঠোফোনে ভুক্তভোগী তরুণের ছবি ছিল। তা মুছে ফেলার জন্য মুঠোফোন দুটি পরে নেবেন বলে রেখে যান। কিন্তু এখন মিথ্যা অভিযোগ করেছেন। এ সর্ম্পকে যথেষ্ট তথ্য–প্রমাণ আমার কাছে আছে।’

এর আগে গত ২৩ মার্চ শওকত ইমরানের বিরুদ্ধে নাহিয়ান ইসলাম নামের একজন ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যক্তিগত গাড়ি ছিনতাইয়ের অভিযোগ ওঠে। ওই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছিলেন নাহিয়ানের বাবা ও বগুড়া শহরের পিটিআই মোড় এলাকার সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তি।

এ ছাড়া ২০২৫ সালের ৯ এপ্রিল বগুড়া নগরের জলেশ্বরীতলা এলাকার এস এম ইমদাদুল হক নামের এক ব্যক্তি শওকত ইমরানের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বাড়ি দখলের অভিযোগ তুলেছিলেন।

দলের নেতার বিরুদ্ধে এসব অভিযোগ সম্পর্কে এনসিপির জেলা কমিটির আহ্বায়ক এম এস এ মাহমুদ প্রথম আলোকে বলেন, শওকত ইমরানের বিরুদ্ধে থানায় অপহরণ ও মুক্তিপণ আদায়ের মামলার বিষয়টি তদন্তে এনসিপির পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। অভিযোগের ন্যূনতম সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, এনসিপি নেতা শওকত ইমরানসহ কয়েকজনকে আসামি করে থানায় অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগে মামলা হয়েছে। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বগুড়া সদর ফাঁড়ির উপপরিদর্শক শামিম হোসেনকে।

মাসে এক কোটি টাকা চাঁদা উঠিয়ে কার কাছে পাঠাতেন ‘সন্ত্রাসী’ ডেভিড ইমন
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন রিমান্ডে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, ব্যবসায়ী ও প্রবাসীদের টার্গেট করে তিনি মাসে গড়ে প্রায় এক কোটি টাকা চাঁদা তুলতেন। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে….

আইজিপির সঙ্গে এফবিআই ও আইসিআরসি প্রতিনিধিদলের পৃথক সাক্ষাৎ
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এবং ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রসের (আইসিআরসি) প্রতিনিধিদল। আজ সোমবার পুলিশ সদর দপ্তরে এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাইলে পামারট্রির নেতৃত্বে এফবিআইয়ের দুই সদস্যের একটি প্রতিনিধিদল আইজিপির সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় বাংলাদেশ পুলিশের সাইবার সক্ষমতা বৃদ্ধি, সাইবার প্রতারণা, সামাজিক যোগাযোগমাধ্যম তদারকি, আর্থিক অপরাধ মোকাবিলা এবং প্রযুক্তিনির্ভর তদন্তে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইজিপি এফবিআইয়ের সঙ্গে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), অ্যান্টিটেররিজম ইউনিট (এটিইউ) এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও প্রতারণা প্রতিরোধে এফবিআইয়ের সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

একই দিন আইসিআরসির হেড অব ডেলিগেশন নিকোলাস ফ্লুরির নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদলও আইজিপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।

সাক্ষাৎকালে আইসিআরসির প্রতিনিধিদলের প্রধান রোহিঙ্গা ক্যাম্পগুলোতে রোহিঙ্গাদের আইনি সহায়তা প্রদানে বাংলাদেশ পুলিশের ভূমিকার প্রশংসা করেন। তিনি জন–আস্থা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী মানবাধিকার ও প্রাথমিক চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে পুলিশ সদস্যদের প্রশিক্ষণে আইসিআরসির সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আলোকপাত করেন।

আইজিপি বাংলাদেশ পুলিশের চলমান প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির কার্যক্রমে আইসিআরসির উদ্যোগের প্রশংসা করেন। তিনি জাতীয় দুর্যোগ মোকাবিলায় পুলিশ সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে আইসিআরসির সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

দুই বৈঠকেই বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জুলাইয়ে ডিএমপির ভ্রাম্যমাণ আদালতে নিষ্পত্তি ৫ হাজার ৮৯০ ফৌজদারি মামলা
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের সংক্ষিপ্ত বিচার আদালতে গত জুলাই মাসে ৫ হাজার ৮৯০টি ফৌজদারি মামলা নিষ্পত্তি হয়েছে। একই সময়ে ৩ হাজার ৪১৭টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করার পাশাপাশি ৩৩টি বিশেষ অভিযান চালানো হয়েছে।

আজ সোমবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপির আইন কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আতাউল হক জানান, জুলাই মাসে ডিএমপির মতিঝিল, তেজগাঁও, ওয়ারী, গুলশান, মিরপুর, রমনা, লালবাগ ও উত্তরা বিভাগের আওতায় এসব ফৌজদারি মামলা নিষ্পত্তি করা হয়। এসব মামলায় মোট ১০ হাজার ৪৩৭ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে ৬ হাজার ৮৬১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিষ্পত্তি হওয়া ফৌজদারি মামলায় অর্থদণ্ড বাবদ ২৩ লাখ ৪৬ হাজার ১২০ টাকা আদায় করা হয়েছে। এ ছাড়া নিলাম ও বাজেয়াপ্ত সম্পদ থেকে আদায় হয়েছে ২ লাখ ৫৮ হাজার ২৩০ টাকা।

এদিকে সড়ক পরিবহন আইন, ২০১৮–এর অধীন ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে জুলাই মাসে নতুন করে ১ হাজার ৩৪০টি মামলা করা হয়েছে। একই সময়ে (পূর্ববর্তী বিচারাধীন মামলাসহ) মোট ৩ হাজার ৪১৭টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করা হয়। এসব নিষ্পত্তি হওয়া মামলা থেকে জরিমানা বাবদ ৮ লাখ ২ হাজার ৭০০ টাকা আদায় করা হয়েছে।

ডিএমপির দাবি, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে বিভিন্ন অপরাধের তাৎক্ষণিক বিচার হওয়ায় বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নগরবাসীর আস্থা বাড়ছে। একই সঙ্গে অপরাধীদের মনে ভীতি তৈরি হওয়ায় মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নেও এটি ভূমিকা রাখছে।

এবার অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়ের
২ কোটি ৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা এক মামলায় বেসরকারি সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের আদালতে আহমেদ জোবায়েরকে কারাগার থেকে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আসামিপক্ষে আইনজীবী ফরহাদ হোসেন নিয়ন এর বিরোধিতা করেন। অন্যদিকে বাদীপক্ষের আইনজীবী গ্রেপ্তারের সপক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী ফরহাদ হোসেন নিয়ন প্রথম আলোকে বলেন, এটি বেশ পুরোনো একটি মামলা। এ মামলায় আহমেদ জোবায়েরই একমাত্র আসামি।

মামলার অভিযোগে বলা হয়েছে, সময় টেলিভিশনের দায়িত্বে থাকা অবস্থায় আহমেদ জোবায়ের প্রতিষ্ঠানের তহবিল থেকে নিয়মবহির্ভূতভাবে ২ কোটি ৩৩ লাখ টাকা উত্তোলন করেন। পরে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলে প্রতিষ্ঠানের দুটি গাড়ি এবং উত্তোলিত অর্থ ফেরত দিতে বলা হয়। তবে তিনি তা ফেরত দিতে অস্বীকৃতি জানান। এ ছাড়া সময় টিভির মালিকানা প্রতিষ্ঠান সিটি গ্রুপ নিজেদের এসব সম্পদ ফেরতের দাবিতে আইনি নোটিশ পাঠালেও তিনি তাতে সাড়া দেননি।

আসামিপক্ষের আরেক আইনজীবী সালেহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ২০২৫ সালের ৫ মে মামলাটি দায়ের করেন সময় টিভির জ্যেষ্ঠ ব্যবস্থাপক সৈয়দ আসাদুজ্জামান। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেয়। সালেহ উদ্দিনের দাবি, মূলত সামাজিকভাবে মানহানি করার উদ্দেশ্যে আহমেদ জোবায়েরের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।

এর আগে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও জালিয়াতির অভিযোগে করা আরেকটি মামলায় গত বছরের ১৮ জুন থেকে কারাগারে আছেন আহমেদ জোবায়ের। গত বছরের ১০ মে দায়ের হওয়া ওই মামলায় আসামিদের সমন জারি করে ১৭ জুনের মধ্যে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন আদালত। নির্ধারিত দিনে হাজির না হওয়ায় ১৭ জুন তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরদিন ১৮ জুন আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান। এরপর তাঁর করা একাধিক জামিন আবেদনও আদালত নামঞ্জুর করেন।

রংপুর বন্ধুসভার সাংগঠনিক বৈঠক
সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার লক্ষ্যে সাংগঠনিক বৈঠক করেছে রংপুর বন্ধুসভা। ১ আগস্ট বিকেলে নগরের মুন্সিপাড়ায় প্রথম আলো রংপুর অফিসে এটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে বন্ধুসভার চলমান সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সামনে ‘শিখো–প্রথম আলো জিপিএ–৫’ কার্যক্রম ও একটি ভালো কাজের পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

বৈঠক শেষে রংপুর বন্ধুসভার বন্ধুরা

বৈঠকে রংপুর বন্ধুসভার সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় বন্ধুসভার বিভিন্ন কার্যক্রমে সদস্যদের সক্রিয়ভাবে অংশ নেওয়া ও পরিকল্পিতভাবে কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে মতামত দেন সবাই।

সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতি সোহেলী চৌধুরী, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দা ইফাত সামান্তসহ অন্য বন্ধুরা।

ইকবালের ৫ উইকেট, ইফতেখারের ৭১; জয়ে ফিরল বাংলাদেশ ইমার্জিং
আগের ম্যাচে মাত্র ৮৯ রানে অলআউট হয়ে যাওয়ার ক্ষতটা এখনো দগদগে। তবে আজ ট্রাই সিরিজের দ্বিতীয় ম্যাচে ডিএলএসের হিসাবে ২৬ রানে সেই ক্ষতে একটু প্রলেপ দিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। শুধু জয়ের আনন্দই তো আর নয়, ব্যাটে-বলেও আগের ম্যাচের চেয়ে উজ্জ্বল ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা।

প্রিটোরিয়ায় টস হেরে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত একটা শুরুই পেয়েছিল ইউনিভার্সিটি স্পোর্ট সাউথ আফ্রিকা। দুই ওপেনার মিলে তুলে ফেলেছিলেন ১৪৮ রান। ৭১ বলে ৭২ রান করা লুডভিগ শুল্ড পেসার রোহনাত দৌল্লার বলে ক্যাচ তুলে দিলে উদ্বোধনী জুটি ভাঙে।

২৭তম ওভারে এসে আরেক ওপেনার জেসন মিউরহেডকে আউট করেন আরেক পেসার ইকবাল হোসেন। ৭৩ বলে ৭৯ রান করা এই ব্যাটসম্যানকে ফেরানোর পর বাংলাদেশও দ্রুতই ম্যাচে ফিরে আসে। যার নেতৃত্ব দেন ইকবাল। ১০ ওভার বল করে ৪৩ রান দিয়ে ৫ উইকেট পান ১৯ বছর বয়সী বোলার। ৪৭ ওভারেই ২৪৮ রানে অলআউট হয়ে যায় ইউনিভার্সিটি স্পোর্ট।

রান তাড়ায় নেমে শুরুটা তেমন ভালো হয়নি বাংলাদেশেরও। ১৪ বল ১২ রান করে অধিনায়ক ও ওপেনার জাকির হাসান আউট হওয়ার পর তিনে নামা শাহাদাত হোসেন আউট হন ১২ বলে ১৮ রান করে। আরেক ওপেনার মাহিফজুলও ৩৯ বলে ৩৪ রানের বেশি করতে পারেননি। ১২.২ ওভারে ৮০ রান তুলতে ৩ উইকেট হারায় বাংলাদেশ।

এরপরই দলের হাল ধরেন ইফতেখার হোসেন ও মাহিদুল ইসলাম। দুজন মিলে ১০৬ রান যোগ করার পর বৃষ্টি নামে। ৩৬ ওভারে বাংলাদেশ তখন ৩ উইকেট হারিয়ে তোলে ১৮৬ রান। এরপর আর খেলা শুরু করা যায়নি। ডিএলএসের হিসাবে ২৬ রানে এগিয়ে থাকায় জিতে যায় বাংলাদেশ ইমার্জিং। বাংলাদেশের দলটির হয়ে ৮৬ বলে সর্বোচ্চ ৭১ রান করেন ইফতেখার ও ৬৮ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন মাহিদুল।

৭ আগস্ট নিজেদের পরের ম্যাচে বাংলাদেশ ইমার্জিং দলের প্রতিপক্ষ ইউনিভার্সিটি স্পোর্ট সাউথ আফ্রিকাই।

নাহিদ রানা ঢাকায়, তাসকিনের জন্য কী ‘ওষুধ’ অস্ট্রেলিয়ার চিকিৎসকের

নিট মুনাফার ৫ শতাংশ অংশগ্রহণ ও কল্যাণ তহবিল প্রদান–সম্পর্কিত বিধিমালা প্রণয়নের নির্দেশ
শতভাগ বিদেশি বিনিয়োগকারী কোম্পানির শ্রমিকদের জন্য কোম্পানির নিট মুনাফার ৫ শতাংশ অংশগ্রহণ তহবিল ও কল্যাণ তহবিল প্রদান–সম্পর্কিত বিধিমালা প্রণয়নের নির্দেশনা দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট।

আট বছর আগে করা একটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মুরাদ-এ-মওলা সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ রায় দেন। এ-সংক্রান্ত রুল অ্যাবসলিউট (যথাযথ) ঘোষণা করে এ রায় দেওয়া হয়।

তিন মাসের মধ্যে শ্রম আইনের বিধান অনুসারে শ্রমিকদের অংশগ্রহণ তহবিল ও কল্যাণ তহবিল সংক্রান্ত বিধিমালা প্রণয়ন করতে শ্রম সচিবসহ বিবাদীদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান রিট আবেদনকারীর জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তিনি প্রথম আলোকে বলেন, রায়ে শ্রম আইনের ২৩৪ (২) ধারার আলোকে এবং অধ্যায় ১৫ প্রয়োগ করে ওই বিধিমালা প্রণয়ন করতে বলা হয়েছে। শতভাগ বিদেশি বিনিয়োগকারী কোম্পানিতে চাকরি করা সব শ্রমিকেরা যাতে তাঁদের অধিকার অনুসারে অংশগ্রহণ তহবিলের ৫ শতাংশ অর্থ ও কল্যাণ তহবিলের সুবিধা পান তা নিশ্চিত করতে সরকারকে বলা হয়েছে।

নথিপত্র থেকে জানা যায়, অনমোবাইল বাংলাদেশ প্রাইভেট লিমিটেড থেকে চাকরি ছাড়ার পর কর্মকর্তা রোকসানা আহমেদ ২০১৮ সালে হাইকোর্টে একটি রিট করেন। এতে কোম্পানির নিট মুনাফার ৫ শতাংশ অর্থ হতে তার প্রাপ্য অর্থ আদায় নিশ্চিতে শ্রম আইনের ২৩২ (৩) ধারা অনুসারে শতভাগ বিদেশি বিনিয়োগকারী কোম্পানিদের জন্য বিধিমালা প্রণয়নের নির্দেশনা প্রার্থনা করেন। প্রাথমিক শুনানি নিয়ে ২০১৮ সালের ৯ ডিসেম্বর হাইকোর্ট রুল দেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে আজ রায় দেওয়া হয়।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ, তাঁকে সহায়তা করেন আইনজীবী সঞ্জয় মণ্ডল। শ্রম মন্ত্রণালয়ের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খালেদ হামিদ চৌধুরী। অনমোবাইল বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের পক্ষে ছিলেন আইনজীবী ফারাবি সালাউদ্দিন তুশিব।

গলফ জিতে নিজের ‘ট্যালেন্ট আছে’ বলে প্রতিদ্বন্দ্বীদের খোঁচা দিলেন ট্রাম্প
নিজের ক্লাবে গলফ চ্যাম্পিয়ন হয়ে ডোনাল্ড ট্রাম্পের দাবি, ‘আমার ট্যালেন্ট আছে, ওদের নেই। তবে তাঁর বিরুদ্ধে রয়েছে জালিয়াতির অভিযোগও। বিস্তারিত ভিডিওতে…

‘মরে গেছে কি না নিশ্চিত হতে লাশের ওপর উঠে উল্লাস করে তারা’
পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড হাসপাতাল) সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজ সোমবার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আলমগীর হোসেনের আদালতে প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন মামলার বাদী ও নিহত সোহাগের বড় বোন মঞ্জুয়ারা বেগম। জবানবন্দিতে তিনি হত্যাকাণ্ডের ভয়াবহ বর্ণনা তুলে ধরেন।

আদালতে মঞ্জুয়ারা বেগম বলেন, ২০২৫ সালের ৯ জুলাই বিকেল সাড়ে চারটার দিকে তাঁর ভাই সোহাগকে হত্যা করা হয়। মাহিন, টিটু, লম্বা মনির, ছোট মনির, সজিব, রাজীব, রুমান বেপারী, আবির হোসেন, আলমগীর, অপু দাস, অভি, টিটন গাজী, রবিনসহ অনেকে সোহাগকে পিটিয়ে, ইট–পাথরের খণ্ড দিয়ে আঘাত করে। একপর্যায়ে সোহাগ মাটিতে লুটিয়ে পড়লে কংক্রিটের বোল্ডার দিয়ে তাঁর মাথা থেঁতলে দেওয়া হয়। একপর্যায়ে সোহাগ মারা গেছেন কি না, তা নিশ্চিত হওয়ার জন্য তাঁর মরদেহের ওপর উঠে উল্লাস করে।

পুরান ঢাকায় লাল চাঁদ হত্যা: বানান ঠিক হয়নি ৫ মাসেও, আটকে আছে অভিযোগপত্র

আদালতকে বাদী জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে উপস্থিত লোকজন, দোকানের কর্মচারী ও আশপাশের মানুষের কাছ থেকে ঘটনার বিস্তারিত জানতে পারেন। পরে সিসিটিভি ফুটেজ দেখে তিনি হত্যা মামলা করেন।

জবানবন্দি শেষে আসামিপক্ষের আইনজীবীরা তাঁকে জেরা করেন। তাঁদের দাবি, তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী নন এবং আসামিদের কাছ থেকে আর্থিক সুবিধা না পেয়ে মামলা করেছেন। জবাবে মঞ্জুয়ারা বেগম বলেন, ‘এ দাবি সম্পূর্ণ মিথ্যা।’

আদালত ১৩ আগস্ট পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজধানীতে ভাঙারি ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

গত ১২ জুলাই এ মামলায় একই আদালত ২১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আসামিদের মধ্যে ১০ জন কারাগারে, ৮ জন পলাতক ও ৩ জন জামিনে রয়েছেন। ১৯ জুলাই এক আসামি বিচারকের প্রতি অনাস্থা প্রকাশ করলে বিচার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত হয়। পরে ২৭ জুলাই ঢাকার মহানগর দায়রা জজ আদালত আদেশ দেন, এই আদালতেই মামলার বিচার চলবে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ব্যবসায়িক বিরোধের জেরেই ৯ জুলাই বিকেলে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে প্রকাশ্যে সোহাগকে হত্যা করা হয়। জড়িত ব্যক্তিদের কয়েকজন সোহাগের সাবেক ব্যবসায়িক সহযোগী ছিলেন। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

ঘটনার পর সোহাগের বোন কোতোয়ালি থানায় মামলা করলে তদন্ত শেষে গত ১০ মে তদন্ত কর্মকর্তা শাহ ফয়সাল আহমেদ ২১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

শরীর থেঁতলে পিটিয়ে হত্যা করা হয় লাল চাঁদকে

প্রবাসী যুবকের বাড়ি এক্সক্যাভেটর দিয়ে গুঁড়িয়ে দিল শ্বশুরবাড়ির লোকজন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বহুবিবাহ ও বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে মালয়েশিয়াপ্রবাসী রফিকুল ইসলামের (৩০) বাড়ি এক্সক্যাভেটর (খননযন্ত্র) দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি উপজেলার নাগদাহ ইউনিয়নের খেজুরতলা গ্রামে। রোববারের ওই ঘটনার একটি ভিডিও সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর চলছে আলোচনা–সমালোচনা।

ভিডিওতে দেখা যায়, একদল মানুষের উপস্থিতিতে এক্সক্যাভেটর দিয়ে বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে। তবে কেউ বাধা দেওয়ার চেষ্টা করছেন না। অনেককে মুঠোফোনে ভিডিও ধারণ করতে দেখা যায়।

সোমবার দুপুরে খেজুরতলা গ্রামে গিয়ে দেখা যায়, ভাঙা বাড়ির ধ্বংসস্তূপের ওপর বসে কাঁদছেন প্রবাসী রফিকুলের মা আয়েশা খাতুন (৬০)। তিনি বলেন, ‘উগার হাতে–পায়ে ধরে কত করে অনুরোদ কল্লাম, রফিকুল অন্যায় কল্লি তার ছাস্তি দ্যাও। উর বাপের হাতে তৈরি করা বাড়িডা ভাইঙো না। কেউ আমার কতা শুনল না।’

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, রফিকুল ইসলামের পারিবারিক জীবন নিয়ে দীর্ঘদিন ধরে নানা জটিলতা চলছিল। কয়েক বছর আগে তিনি একই গ্রামের সোনিয়া খাতুনকে বিয়ে করেন। পরে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর আবারও তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরবর্তী সময়ে আবার বিচ্ছেদ ঘটে। প্রায় এক বছর আগে রফিকুল দেশে ফিরে একই গ্রামের রীমা খাতুনকে পারিবারিকভাবে বিয়ে করেন।

স্থানীয় লোকজনের ভাষ্য, মাসখানেক আগে রফিকুল দেশে ফিরে আবারও তাঁর সাবেক স্ত্রী সোনিয়া খাতুনকে গোপনে বিয়ে করেছেন—এমন খবর গ্রামে ছড়িয়ে পড়ে। এরপর রাজশাহীতে চিকিৎসার কথা বলে বাড়ি থেকে বের হয়ে তিনি সোনিয়াকে নিয়ে মালয়েশিয়ায় চলে গেছেন বলেও এলাকায় প্রচার হয়। এ ঘটনা নিয়ে রীমা খাতুনের স্বজনেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।

স্থানীয় লোকজনের দাবি, শনিবার সন্ধ্যায় রীমার পরিবারের লোকজন রফিকুলের বাড়িতে গিয়ে হুমকি দেন। পরদিন রোববার কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা এলাকা থেকে একটি এক্সক্যাভেটর এনে বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযোগের বিষয়ে জানতে রীমা খাতুনের বাবা মুকুল হোসেনের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

তবে আলমডাঙ্গা শহরে কথা হয় রীমার মামা মঞ্জুর হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘জামাই রফিকুলের বহুবিবাহ ও বিবাহবহির্ভূত সম্পর্কের ঘটনায় শুধু আমাদের পরিবার নয়, গ্রামের অনেকেই ক্ষুব্ধ ছিলেন। তবে বাড়িঘর এভাবে ভেঙে দেওয়া ঠিক হয়নি। যেহেতু ক্ষোভের মাথায় বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আমি অনুরোধ করব, তা মেরামত বা নির্মাণ করে দেওয়ার জন্য।’

এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি বলে জানান আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল। তিনি বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদপুরে কৃষককে নির্যাতনের পর কীটনাশক খাইয়ে হত্যার অভিযোগ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ইউসুফ আলী শেখ (৫৫) নামের এক কৃষককে নির্যাতনের পর কীটনাশক খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার ভোরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুর আগে একটি ভিডিও বক্তব্যে তিনি নির্যাতনের বর্ণনা দেন এবং অভিযুক্ত কয়েকজনের নামও উল্লেখ করেন।

মৃত ইউসুফ আলী শেখ চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চরঅমরাপুর গ্রামের বাসিন্দা। তিনি দুই ছেলের বাবা।

পরিবারের সদস্যদের দাবি, গত শনিবার সন্ধ্যায় একই গ্রামের যুবক কৌশলে ইউসুফ আলী শেখকে পদ্মার চরে ডেকে নেন। সেখানে সাত থেকে আটজন তাঁকে মারধর করেন। একপর্যায়ে জোর করে তাঁর মুখে কীটনাশক ঢেলে দেওয়া হয়। পরে তাঁকে স্থানীয় বশির মেম্বারের বাড়ির পাশে ফেলে রেখে চলে যান তাঁরা।

খবর পেয়ে স্বজনেরা তাঁকে প্রথমে স্থানীয় এক পল্লিচিকিৎসকের কাছে নিয়ে যান। অবস্থার অবনতি হলে শনিবার রাতেই তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার ভোরে তাঁর মৃত্যু হয়।

পরিবারের দাবি, মৃত্যুর আগে ধারণ করা একটি ভিডিওতে ইউসুফ আলী শেখ তাঁর ওপর নির্যাতন এবং জোর করে কীটনাশক খাওয়ানোর ঘটনা বর্ণনা করেছেন। ভিডিওতে তিনি সাত থেকে আটজনের নামও উল্লেখ করেছেন।

এ বিষয়ে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সফর আলী বলেন, ঘটনাটি জানার পর পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি অভিযোগের বিষয়টিও তদন্ত করা হচ্ছে।

বাধা পেরিয়ে ঘুরে দাঁড়ানো
যশোরের ঝিকরগাছা উপজেলার হাড়িয়া গ্রামের সাজেদা খাতুন বাণিজ্যিকভাবে জারবেরা ফুলের চাষ করেন। আগে ভারত থেকে চারা আমদানি করতেন তিনি। এতে খরচ বেশি হতো আবার সময়মতো গাছের চারা দেশে এসে পৌঁছাবে কি না, সেই দুশ্চিন্তাও তাঁর ভেতরে কাজ করত।

সাত বছর আগে ২০১৯ সালের দিকে জানতে পারেন, যশোরের বেসরকারি উন্নয়ন সংস্থা ‘রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন’ (আরআরএফ) থেকে জারবেরা ফুলের চারা সংগ্রহ করা যায়। এতে খরচও কম পড়ে আবার ফুলের উৎপাদনও ভালো।

১৫ বছর ধরে বাণিজ্যিকভাবে ফুলের চাষ করা সাজেদা খাতুন প্রথম আলোকে বলেন, গ্রিন বায়োটেক টিস্যু কালচার ল্যাব নামে আরআরএফের একটি ল্যাব আছে। সেখানে বিভিন্ন জাতের ফুলের চারা বিক্রি করা হয়। ভারত থেকে আনতে যে খরচ পড়ত, তার প্রায় অর্ধেক দামে এখানে চারা পাওয়া যায়। এ ছাড়া ভারত থেকে চারা আনতে হলে অন্তত তিন মাস আগে অর্ডার (আমদানির চাহিদা) দিতে হতো।

সাজেদা খাতুন এখন দুই বিঘা জমিতে ফুলের চাষ করছেন। তাঁর মতো আরও অনেক ফুলচাষির সময় ও অর্থ সাশ্রয় করেছে বেসরকারি সংস্থার এ উদ্যোগ। এখন শুধু যশোরের গদখালী নয়; ঝিনাইদহ, চট্টগ্রাম, সাভার, গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকার চাষিদের কাছে পৌঁছে যাচ্ছে এই ল্যাবের চারা।

বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) যশোরের স্থানীয় মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও আরআরএফের যৌথ অর্থায়নে ২০১৭ সালে যশোরের রাজারহাট এলাকায় এই ল্যাব প্রতিষ্ঠা করা হয়। ২০২৫-২৬ অর্থবছরে এই ল্যাব থেকে ৭ হাজার ১৫০টি চারা (জারবেরা, কারনেশন, কলাগাছসহ অন্যান্য) উৎপাদন করা হয়েছে। আর প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ল্যাব থেকে মোট ৩৪ হাজার ৫৯৯টি জারবেরা চারা সরবরাহ করা হয়েছে।

বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) কীভাবে সীমান্তবর্তী জেলা যশোরের স্থানীয় মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে, এর একটি উদাহরণ ফুলচাষিদের জন্য সাশ্রয়ী দামে চারা সরবরাহ করা। এর পাশাপাশি মেয়েদের শিক্ষা, কৃষি উপকরণ সরবরাহ, ক্ষুদ্রঋণ ও দক্ষতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণসহ সামাজিক সচেতনতায় বেসরকারি সংস্থাগুলোর নানা উদ্যোগ যশোর অঞ্চলের প্রান্তিক মানুষকে স্বাবলম্বী হতে সহায়তা করছে।

সমাজসেবা অধিদপ্তর যশোর কার্যালয়ের উপপরিচালক মো. ইকবাল কবির প্রথম আলোকে বলেন, সাধারণ মানুষের জন্য বিভিন্ন বিষয়ে সচেতনতা তৈরি ও উদ্যোক্তা তৈরির কাজে ভূমিকা রাখছে বেসরকারি সংস্থাগুলো। তবে যারা ক্ষুদ্রঋণ নিয়ে কাজ করে তাদের মধ্যে কোনো কোনো সংস্থার বিরুদ্ধে কখনো কখনো হয়রানি করার অভিযোগও আসে।

যশোর অঞ্চলে কাজ করা বেসরকারি সংস্থা আরআরএফের উদ্যোগ শুধু ফুলচাষিদের কাছে কম দামে চারা পৌঁছে দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, জেলার মহেশপুর এলাকায় আটটি সৌরচালিত সেচপাম্পও স্থাপন করেছে তারা। এর ফলে চাষিরা ডিজেল ও বিদ্যুৎ–চালিত পাম্পের চেয়ে প্রায় অর্ধেক খরচে জমিতে সেচ দিতে পারছেন।

আরআরএফের প্রকল্প কর্মকর্তা অসীত বরণ মণ্ডল বলেন, কৃষকদের এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন তাঁরা। এরই ধারাবাহিকতায় নিজস্ব ল্যাবে উৎপাদিত চারা নামমাত্র মূল্যে সরবরাহ করা হচ্ছে, যা আগে চড়া দামে বিদেশ থেকে আমদানি করতে হতো। এ ছাড়া ক্ষুদ্রঋণ কর্মসূচির আওতায় আসা কৃষকদের সেচ সুবিধার জন্য সৌরচালিত পাম্প স্থাপন করা হয়েছে, যার সুফল পাচ্ছেন শত শত কৃষক।

যশোরে আরআরএফের নিজস্ব ল্যাবে উৎপাদিত জারবেরা ফুলের চারা

আলো দেখাচ্ছে ‘শিশুস্বর্গ’

যৌনপল্লি ও হরিজন সম্প্রদায়ের শিশুদের সমাজের মূলধারায় প্রতিষ্ঠিত করতে বিশেষ ভূমিকা রাখছে ‘শিশুস্বর্গ’ স্কুল। যৌনপল্লিতে জন্ম নেওয়া শিশুদের সামাজিকভাবে মর্যাদাপূর্ণ ও স্বাবলম্বী জীবনে ফেরাতে ২০০২ সালে একটি প্রকল্প নেয় বেসরকারি সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন। দীর্ঘ ২৪ বছর ধরে এই প্রয়াস আলোর পথ দেখাচ্ছে।

যশোরের যৌনপল্লির শিশু সুমনকে (ছদ্মনাম) সাত বছর বয়সে শিশুস্বর্গ স্কুলে ভর্তি করান তার মা। ২০১০ সালে মাধ্যমিক ও পরবর্তী সময়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করে সুমন এখন একটি বেসরকারি সংস্থায় দায়িত্বশীল পদে কর্মরত।

দেলোয়ার হোসেন, প্রশাসক, যশোর জেলা পরিষদবেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর কৃষিভিত্তিক ও সৌরচালিত সেচপাম্পের মতো কার্যক্রম প্রশংসনীয়। বিশেষ করে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছে বেসরকারি সংস্থাগুলো।

যশোর শহরের আরবপুর হরিজনপল্লি এলাকায় স্কুলটি প্রতিষ্ঠা করা হয়েছে। শুরুতে দাতা সংস্থার সহায়তায় পরিচালিত হলেও বর্তমানে এটি জাগরণী চক্র ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে চলছে। এ পর্যন্ত ১৫৪ শিশু এখান থেকে শিক্ষা ও প্রশিক্ষণ নিয়ে স্বাভাবিক জীবনে ফিরেছে। তাদের মধ্যে একজন স্নাতকোত্তর শেষ করে ব্যাংকে কর্মরত এবং তিনজন স্নাতক পাস করেছেন। এ ছাড়া ৩১ জন নারী ও ১৬ জন পুরুষ বিভিন্ন সংস্থায় কর্মরত। অনেকে ড্রাইভিং, ইজিবাইক চালানো, রূপসজ্জার কাজ বা ব্যবসার মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন। এর বাইরে বেসরকারি এই সংস্থার সহায়তায় ৪৬ জন নারী বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে নতুন সংসার শুরু করেছেন।

জাগরণী চক্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেরীনা আখতার বলেন, বর্তমানে আবাসে ২৯ শিশু (৩টি ছেলে ও ২৬টি মেয়ে) অবস্থান করছে। সুবিধাবঞ্চিত এসব শিশুর অধিকার নিশ্চিতকরণ ও সামাজিক স্বীকৃতি প্রদানই তাঁদের প্রধান লক্ষ্য।

সালমাদের ঘুরে দাঁড়ানো

ঝিনাইদহের সীমান্তঘেঁষা মহেশপুর উপজেলার জলিলপুর গ্রামের সালমা খাতুন (৩৫) বাড়িতে বসেই ইমিটেশনের গয়না তৈরি করে নিজের ভাগ্য বদলেছেন। এক যুগ আগে নবম শ্রেণিতে পড়ার সময়ই তাঁর বিয়ে হয়। দিনমজুর স্বামীর স্বল্প আয়ে সংসার চলত কষ্টে। পরবর্তী সময়ে ইমিটেশনের গয়না তৈরির কাজ শিখে তা বিক্রি করতে শুরু করেন তিনি।

২০১৪ সালে ‘শিশু নিলয় ফাউন্ডেশন’ থেকে ঋণ ও প্রশিক্ষণ নিয়ে কাজ শুরু করেন সালমা। পরে স্বামী মতিয়ার রহমানও তাঁর সঙ্গে যুক্ত হন। গয়না বিক্রির টাকায় তাঁরা জমি কিনে পাকা বাড়ি তৈরি করেছেন, সন্তানদের লেখাপড়া করাচ্ছেন।

নিজের বাড়িতেই ছোট কারখানাও গড়ে তুলেছেন সালমা। সেখানে ৮ থেকে ১০ জন কর্মী প্রতিদিন ৬০০ থেকে ৭০০ জোড়া কানের দুল তৈরি করেন, যা দৈনিক ৮ থেকে ৯ হাজার টাকায় বিক্রি হয়।

ঝিনাইদহের মহেশপুরে ইমিটেশন গয়না তৈরি করে আয় করেন অনেক নারী

সালমা খাতুন বলেন, ‘শিশু নিলয় ফাউন্ডেশন আমাকে পথ দেখিয়েছে। অভাবের দিনে ঋণ, প্রশিক্ষণ ও বিনা মূল্যে কাঁচামাল দিয়ে তারা সহায়তা করেছে। এখন আমরা নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদের কর্মসংস্থান তৈরি করছি।’

শুধু সালমা নন, মহেশপুরের অন্তত ৪০টি গ্রামের প্রায় ছয় হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এভাবে বাড়ি বাড়ি গড়ে ওঠা ইমিটেশন গয়নার কারখানায়।

শিশু নিলয় ফাউন্ডেশনের পরিচালক (সামাজিক উন্নয়ন কর্মসূচি) রোজিনা খাতুন জানান, প্রথমে ৫০০ জনকে প্রশিক্ষণ ও ঋণ দেওয়া হয়। বর্তমানে ১ হাজার ৮০০ জনকে সহায়তা দেওয়া হচ্ছে, যা পুরো জনপদের অর্থনীতির চিত্র বদলে যেতে সহায়তা করছে।

মানুষের পাশে

জাগরণী চক্র ফাউন্ডেশন, আরআরএফ, শিশু নিলয় ছাড়াও বাঁচতে শেখা, আর্স বাংলাদেশ, আদ্-দ্বীন ওয়েলফেয়ার ট্রাস্ট, সমাধান, আল কামীম শিক্ষা ও পরিবেশন ফাউন্ডেশন, জয়তী সোসাইটি, আশা, ব্র্যাক, ব্যুরো বাংলাদেশ ও হেইপারের মতো বিভিন্ন সংস্থা যশোরে উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত।

যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন বলেন, বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর কৃষিভিত্তিক ও সৌরচালিত সেচপাম্পের মতো কার্যক্রম প্রশংসনীয়। বিশেষ করে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছে বেসরকারি সংস্থাগুলো।

আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, ফ্রান্স—সামনে কোন দলের কী খেলা
জুন-জুলাইয়ে পুরো ফুটবল বিশ্বকে চুম্বকের মতো টেনে রেখেছিল বিশ্বকাপ। ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর আবার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। বিশ্ব চ্যাম্পিয়নদের আবার মাঠে দেখতে খুব বেশি অপেক্ষা করতে হবে না। আগামী ২৬ সেপ্টেম্বরই আবার স্পেনের জার্সিতে খেলতে নামবেন ইয়ামাল-রদ্রিরা। উয়েফা নেশনস লিগে সেই ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে বিশ্বকাপে তৃতীয় হওয়া ইংল্যান্ড।

শুধু স্পেন নয়, আর্জেন্টিনা, ব্রাজিলসহ বিশ্বের প্রায় সব দেশই আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে ম্যাচ খেলবে। এ সময় একটি দল সর্বোচ্চ চারটি ম্যাচ খেলতে পারবে। স্প্যানিশরা চারটি ম্যাচ খেলবে, সবগুলো ম্যাচই নেশনস লিগের। ব্রাজিল ফুটবল কনফেডারেশন নিশ্চিত করেছে, এই উইন্ডোতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। যার শেষটি কলকাতায় ভারতের বিপক্ষে। মেসির আর্জেন্টিনা কয়টি ম্যাচ খেলবে, কাদের বিপক্ষে খেলবে, সেটি অবশ্য এখনো জানা যায়নি।

বাংলাদেশ সেপ্টেম্বর-অক্টোবরে ম্যাচ খেলবে কি না, এখনো নিশ্চিত নয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এ সময় দেশের মাটিতে চার জাতি একটি টুর্নামেন্ট আয়োজনে চেষ্টা চালাচ্ছে। তবে নভেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ খেলা নিশ্চিত। ঘরের মাঠের টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপে আছে ভুটান ও শ্রীলঙ্কা।

ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে স্পেন

সেপ্টেম্বর-অক্টোবরের পর নভেম্বরেই আবার আন্তর্জাতিক বিরতি। ৯ থেকে ১৭ নভেম্বরের সেই বিরতিতে সর্বোচ্চ দুটি ম্যাচ খেলতে পারবে দলগুলো। পরের দুটি উইন্ডো আগামী মার্চ ও জুনে।

উইন্ডোর বাইরেও ব্যস্ত থাকবে অনেক দেশ। আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে সৌদি আরবে হবে এশিয়ান কাপ। জুন-জুলাইয়ে হবে আফ্রিকা কাপ অব নেশনস ও কনক্যাকাফ গোল্ড কাপের মতো দুটি মহাদেশীয় টুর্নামেন্ট। ২০৩০ বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বও শুরু হয়ে যেতে পারে ২০২৭ সালেই।

ইনফান্তিনো থাকলে ফুটবল ‘শেষ’, বলছেন সাবেক আইওসি কর্মকর্তা

আন্তর্জাতিক ফুটবল: কোন দলের সামনে কারা

আর্জেন্টিনা

এখনো প্রতিপক্ষ চূড়ান্ত হয়নি।

ব্রাজিল

২৫ সেপ্টেম্বর—অস্ট্রেলিয়া (টাউনসভিল), ২৯ সেপ্টেম্বর—অস্ট্রেলিয়া (ব্রিসবেন), ৩ অক্টোবর—ভারত (কলকাতা)

স্পেন

২৬ সেপ্টেম্বর—ইংল্যান্ড (লন্ডন), ২৯ সেপ্টেম্বর—ক্রোয়েশিয়া (সেভিয়া), ৩ অক্টোবর—চেক প্রজাতন্ত্র (ওভিয়েদো), ৬ অক্টোবর—ক্রোয়েশিয়া (স্প্লিত), ১২ নভেম্বর—চেক প্রজাতন্ত্র (প্রাগ), ১৫ নভেম্বর—ইংল্যান্ড (ঠিক হয়নি)।* সবগুলো ম্যাচই উয়েফা নেশনস লিগের।

ইংল্যান্ড

২৬ সেপ্টেম্বর—স্পেন (লন্ডন), ২৯ সেপ্টেম্বর—চেক প্রজাতন্ত্র (প্রাগ), ৩ অক্টোবর—ক্রোয়েশিয়া (রিয়েকা), ৬ অক্টোবর—চেক প্রজাতন্ত্র (লন্ডন), ১২ নভেম্বর—ক্রোয়েশিয়া (লন্ডন), ১৫ নভেম্বর—স্পেন (ঠিক হয়নি)।* সবগুলো ম্যাচই উয়েফা নেশনস লিগের।

ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে আর্জেন্টিনায় অভিষেক: কে এই কিকি রামোস

ফ্রান্স

২৫ সেপ্টেম্বর—তুরস্ক (ইজমিত), ২৮ সেপ্টেম্বর—বেলজিয়াম (ব্রাসেলস), ২ অক্টোবর—ইতালি (প্যারিস), ৫ অক্টোবর—বেলজিয়াম (প্যারিস), ১২ নভেম্বর—ইতালি (মিলান), ১৫ নভেম্বর—তুরস্ক (বোর্দো)।* সবগুলো ম্যাচই উয়েফা নেশনস লিগের।

পর্তুগাল

২৪ সেপ্টেম্বর—ওয়েলস (লিসবন), ২৭ সেপ্টেম্বর—নরওয়ে (অসলো), ১ অক্টোবর—ডেনমার্ক (কোপেনহেগেন), ৪ অক্টোবর—নরওয়ে (পোর্তো), ১৪ নভেম্বর—ডেনমার্ক (ঠিক হয়নি), ১৭ নভেম্বর—ওয়েলস (কার্ডিফ)।*সবগুলো ম্যাচই উয়েফা নেশনস লিগের।

জার্মানি

২৪ সেপ্টেম্বর—নেদারল্যান্ডস (আমস্টারডাম), ২৭ সেপ্টেম্বর—গ্রিস (অগসবুর্গ), ১ অক্টোবর—সার্বিয়া (মিউনিখ), ৪ অক্টোবর—গ্রিস (থেসালোনিকি), ১৩ নভেম্বর—সার্বিয়া (বেলগ্রেড), ১৬ নভেম্বর—নেদারল্যান্ডস (বার্লিন)।* সবগুলো ম্যাচই উয়েফা নেশনস লিগের।

নেদারল্যান্ডস

২৪ সেপ্টেম্বর—জার্মানি (আমস্টারডাম), ২৭ সেপ্টেম্বর—সার্বিয়া (বেলগ্রেড), ১ অক্টোবর—গ্রিস (থেসালোনিকি), ৪ অক্টোবর—সার্বিয়া (আইন্দহফেন), ১৩ নভেম্বর—গ্রিস (আমস্টারডাম), ১৬ নভেম্বর—জার্মানি (বার্লিন)।* সবগুলো ম্যাচই উয়েফা নেশনস লিগের।

রোনালদো-জর্জিনার বিয়ে: কবে, কোথায়, কী থাকছে আয়োজনে